১৬ বছর বয়সী ডাউম্যানের চমক, নতুন সিদ্ধান্ত নিচ্ছে আর্সেনাল
ম্যাক্স ডাউম্যানকে নিয়ে বড় পরিকল্পনা আর্সেনালের। মাত্র ১৬ বছর বয়সেই নিজের প্রতিভার ঝলক দেখাচ্ছেন এই তরুণ। তবে নিয়মিত খেলার সুযোগ না পেলে ভবিষ্যতে তাকে ধারে ছাড়ার সম্ভাবনাও খোলা রাখছে লন্ডনের ক্লাবটি।
আর্সেনাল কোচ মিকেল আরতেতা জানিয়েছেন, ডাউম্যানের ভবিষ্যৎ নিয়ে প্রতি ছয় মাস পরপর মূল্যায়ন করবেন তারা। দলের প্রয়োজন, স্কোয়াডে তার খেলার সুযোগ এবং মাঠের পারফরম্যান্স—সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত অবশ্য ডাউম্যানকে নিজেদের স্কোয়াডেই রাখতে চায় আর্সেনাল।
সম্প্রতি কারাবাও কাপের ম্যাচে ইপসউইচ টাউনের বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় আসেন ডাউম্যান। আর্সেনালের ৪-২ গোলের জয়ে দারুণ পারফরম্যান্সের পর তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
আরতেতা বলেছেন, ‘আমরা এখনো কোনো সম্ভাবনা নিয়ে আলোচনা করিনি। শুরু থেকেই পরিষ্কার ছিল, আমরা ম্যাক্সকে স্কোয়াডে রাখতে চাই। প্রাক্-মৌসুমে তাকে দলের সঙ্গে রাখতে চেয়েছিলাম, এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।’
ডাউম্যানের ভবিষ্যৎ নিয়ে আর্সেনাল কোচের অবস্থান, ‘প্রতি ছয় মাসে আমরা মূল্যায়ন করব—তার জন্য কোনটা ভালো, দলের জন্য কী প্রয়োজন। এরপর সঠিক সিদ্ধান্ত নেব। অনেক কিছুর ওপর বিষয়টি নির্ভর করবে—তার কী প্রয়োজন, দলে খেলার সুযোগ কতটা, কত মিনিট পাচ্ছে এবং কেমন খেলছে।’
প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, ১৭ বছর পূর্ণ হওয়ার আগে কোনো খেলোয়াড়কে ধারে পাঠানো যায় না। আগামী ৩১ ডিসেম্বর ১৭ বছরে পা রাখবেন ডাউম্যান। ফলে জানুয়ারির দলবদলেই প্রথমবারের মতো ধারে যাওয়ার যোগ্য হবেন তিনি।
ডাউম্যানকে ধারে নিতে আগ্রহী লুটন টাউনের কোচ জ্যাক উইলশেয়ার। সাবেক আর্সেনাল মিডফিল্ডার উইলশেয়ার একসময় ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলের কোচ ছিলেন। তবে ডাউম্যানকে এখনই ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আর্সেনাল।
নিজের অভিজ্ঞতার কথা টেনে আরতেতা বলেন, ‘আমার বয়স যখন ১৭, তখন প্যারিসে গিয়েছিলাম। ওই বয়সে ধারে গিয়ে অনেকে সফল হয়েছে, আবার অনেকে হয়নি। কোন পরিবেশে যাচ্ছে, কোচ তাকে কতটা বিশ্বাস করছে—এসব গুরুত্বপূর্ণ। শুধু স্কোয়াডে থাকার জন্য নয়, খেলতে পারবে কি না, সেটিও বিবেচনা করতে হবে।’
aliul / aliul
ফাঁকা গ্যালারি, এশিয়ান গেমসের সাদামাটা উদ্বোধন
১৬ বছর বয়সী ডাউম্যানের চমক, নতুন সিদ্ধান্ত নিচ্ছে আর্সেনাল
ইতালির কিংবদন্তি ফুটবলার মাজ্জোলা আর নেই
শুটিংয়ে কাঁধের হাড় সরে গেল, ভারত সিরিজে শঙ্কায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার
৫ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনে’র খেলা
জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ
মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়
জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা