ইশরাকের নেতৃত্বে চাঁদাবাজমুক্ত দক্ষিণ সিটি
বঙ্গবাজার কাপ্তানবাজার বাবুবাজার চকবাজার নাজিরাবাজার তাঁতিবাজার ঠাটারিবাজার যাত্রাবাড়ী গেন্ডারিয়া ইসলামপুর সূত্রাপুর হাসনাবাদ তেলঘাট সদরঘাট পোস্তগোলা নারিন্দা বংশাল ওয়ারী টিকাটুলি এলাকায় ঘুরে বিভিন্ন ফুটপাতের দোকানিদের সাথে আলাপ করে জানা গেছে গুলিস্তান এখন চাঁদাবাজ নাই। সাধারণ দোকানীরা বলছে, ইশরাক ভাইয়ের নাম শুনলে চাঁদাবাজরা পালায়। কেউ বলছেন- ইশরাক ভাই যেখানে চাঁদাবাজি নাই সেখানে।
বিএনপি সরকারের ক্ষমতায়নের পরে চাঁদাবাজি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এমন অভিযোগ পাওয়ায় পরে সকালের সময় সরজমিন পর্যবেক্ষণ করতে শুক্র ও শনিবার রাজধানী শহর দক্ষিনাঞ্চলের বিভিন্ন মার্কেট ফুটপাতের ক্রেতা বিক্রেতা পর্যায়ের মানুষের সাথে সরাসরি সাক্ষাৎ করে। একাধিক দোকানদার সকালের সময়ের সাথে আলাপকালে বলেছেন ইউনুস সরকারের সময় মানুষ চাঁদাবাজদের দাপটে কোন ব্যবসা করতে পারেনি। সেই অবস্থা থেকে অনেকটা উন্নতি হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের মধ্যে শাস্তি ফিরে এসেছে। চাঁদাবাজির টুকটাক থাকলেও ইশরাক ভাইয়ের কাছে অভিযোগ করলেই চাঁদাবাজি সাথে সাথে বন্ধ হয়ে যায়।
টিকাটুলি রাজধানী মার্কেটের সামনে ভ্যানগাড়িতে করে জামাকাপড় বিক্রি করে মোঃ মজিবুর রহমান বলেন- "এখন দেশের রাজা তারেক রহমান। চাঁদাবাজি সন্ত্রাসী একদম চলবে না"। ইশরাক ভাইয়ে নাম শুনলে চাঁদাবাজ পালায় এটা সম্পর্কে আপনি কিছু জানেন? "চাঁদাবাজি সন্ত্রাসীদের দমন করার জন্য তিনি (ইশরাক) কাজ করতে পারে। তার (ইশরাক) বাবা মেয়র ছিলেন, তিনিও ভবিষ্যতে মেয়র হতে চায় শুনছি"। সদরঘাট নবাববাড়ির সম্মুখে ফল বিক্রেতা শামসুদ্দীন শামছ বলল্লেন স্লোগানে স্লোগানে- "ইশরাক ভাই যেখানে চাঁদাবাজি নাই সেখানে"।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন