ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ফাঁকা গ্যালারি, এশিয়ান গেমসের সাদামাটা উদ্বোধন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ বিকাল ৫:৪২

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের শুরু থেকেই বিতর্ক-সমালোচনা। ২০তম এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান সেই বিতর্ক সেভাবে পেছনে ফেলতে পারেনি। গেমসে পদকের লড়াই যেমন থাকে, তেমনই স্বাগতিক দেশের উদ্বোধন-সমাপনী অনুষ্ঠানে চেষ্টা থাকে বিগত আসরকে ছাপিয়ে যাওয়ার। সেই হিসেবে বিগত হাংজু ও জাকার্তা এশিয়ান গেমসের পর্দা উন্মোচন অনুষ্ঠান হয়েছে অনেক জমকালো। 

উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের চাহিদা থাকে ব্যাপক। দাম অনেক বেশি হলেও গ্যালারির আসন ফাঁকা থাকে না। এই গেমসে দেখা গেল ভিন্ন চিত্র। ৩০ হাজার আসন ক্ষমতা গ্যালারির কয়েক হাজারই ফাঁকা। এমনকি মিডিয়া ট্রিবিউনেও অনেক আসন ছিল শুন্য। এমন এশিয়াম গেমস সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। 

জাপান প্রযুক্তিতে অনেক উন্নত দেশ। ক্রীড়াপ্রেমীদের আশা ছিল জাপান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ কিছু প্রদর্শন করবে। হাংজু গেমসে চীন অসাধারণ লেজার শো ও আন্তর্জাতিক বুদ্ধিমত্তার ব্যবহার করেছিল। এবার জাপান সেই রকম কিছুই করেনি উল্লেখ করার মতো। 

জাপান সময় সন্ধ্যা ছয়টায় গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আটটার কয়েক মিনিট আগে অনুষ্ঠান শেষ হয়। প্রায় দুই ঘন্টার অনুষ্ঠানে পৌনে এক ঘন্টা হয়েছে মার্চ পাস্ট। সেখানেও খানিকটা অসঙ্গতি চোখে পড়েছে। সাধারণত ইংরেজি বর্ণাক্রুমিক সারে দেশগুলো প্রবেশ করে। সেখানে সিরিয়ালের ব্যত্যয় ঘটেছে আবার এক দেশের নাম একাধিকবার উচ্চারণও হয়েছে। সাধারণত গেমসে মার্চ পাস্টে অ্যাথলেটরা দাড়িয়ে থাকেন। এই গেমসে অবশ্য সবাইকে বসার ব্যাপার করেছিল জাপান। 

বাংলাদেশের হয়ে পতাকা বহন করেন শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা। আগামীকাল নারী ক্রিকেট, হকি,ব্যাডমিন্টন সহ যাদের খেলা রয়েছে তাদের মার্চ পাস্টে আনা হয়নি। কোচ,কর্মকর্তা,বিওএ স্টাফ মিলিয়ে মার্চ পাস্টে বাংলাদেশের জন পঞ্চাশেক ছিলেন।

মার্চ পাস্টের পর জাপান অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি স্বাগত বক্তব্য রাখেন। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি গেমসের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে এক সুতায় বাধার আহ্বান জানান। জাপান অলিম্পিকের সভাপতি টোকিও অলিম্পিক, বিগত দুই এশিয়ান গেমসের মতো নাগোয়া এশিয়ানও সফল আয়োজনের আশা ব্যক্ত করেন। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কভেন্ট্রি উপস্থিত ছিলেন। জাপানের সম্রাট,সম্রাজী ও প্রধানমন্ত্রী গেমসের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন। 

আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর জাপানের হাই জাম্পের অ্যাথলেট সকলের পক্ষে শপথ গ্রহণ করেন। গেমসের গুরুত্বপূর্ণ অংশ মশাল প্রজ্জ্বলন। জাপানের হয়ে অলিম্পিক ও এশিয়ান গেমসে স্বর্ণজয়ী ক্রীড়াবিদের সম্মিলনে মশাল প্রজ্জ্বলিত হয়। এই আনুষ্ঠানিকতাগুলোর মাঝে গান, সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়েছে। সেগুলো খুব বেশি চোখ ধাঁধানো কিংবা মন মুগ্ধকর নয়।

aliul / aliul

ফাঁকা গ্যালারি, এশিয়ান গেমসের সাদামাটা উদ্বোধন

১৬ বছর বয়সী ডাউম্যানের চমক, নতুন সিদ্ধান্ত নিচ্ছে আর্সেনাল

ইতালির কিংবদন্তি ফুটবলার মাজ্জোলা আর নেই

শুটিংয়ে কাঁধের হাড় সরে গেল, ভারত সিরিজে শঙ্কায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার

৫ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনে’র খেলা

জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন