ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ইন্টার ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ বিকাল ৭:২৪

ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার মৃত্যুতে ইতালিয়ান ক্লাবটির প্রায় দুই দশকের এক বর্ণাঢ্য অধ্যায়েরও ইতি ঘটল।
ইন্টারের ইতিহাসের অন্যতম সেরা তারকা মাজ্জোলা ক্লাবটির হয়ে জিতেছেন চারটি সিরি আ শিরোপা ও দুটি ইউরোপিয়ান কাপ।

ইতালির হয়েও পেয়েছেন বড় সাফল্য। ১৯৬৮ সালে ইতালির হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি।
দুই বছর পর ১৯৭০ বিশ্বকাপে রানার্সআপ হয় ইতালি।
মাজ্জোলার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইন্টার লিখেছে, ‘কেউ ইতিহাসের অংশ হয়, আবার কেউ নিজেরাই ইন্টারের ইতিহাস হয়ে ওঠে।


ক্লাবটি আরও লিখেছে, ‘নীরাজ্জুরি সমর্থকদের মাঝে বেড়ে ওঠা এক কিশোর থেকে অমর এক কিংবদন্তি হয়ে ওঠা মাজ্জোলা প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছেন। তিনি জয় এনে দিয়েছেন, আনন্দ দিয়েছেন এবং এই রঙের প্রতি ভালোবাসা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন।’

ইন্টারের হয়ে ১৯৬০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত খেলেছেন মাজ্জোলা। এই সময়ে ক্লাবটির হয়ে ৫৬৭ ম্যাচে করেছেন ১৬১ গোল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ১৯৬৮ সালে ইতালিয়ান ফুটবলারদের সংগঠন প্রতিষ্ঠাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

ইতালির জাতীয় দলের হয়ে ৭০ ম্যাচে ২২ গোল করেছেন মাজ্জোলা। খেলোয়াড়ি জীবন শেষে ফুটবলের সঙ্গেই ছিলেন তিনি। ইন্টার মিলান ও তোরিনোর ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। সেই ভূমিকায় ১৯৮২ ও ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ও কভার করেছেন।

ইন্টার তাদের বার্তায় মাজ্জোলার একটি পুরোনো ইচ্ছার কথাও স্মরণ করেছে। ক্লাবটির ভাষায়, গোঁফওয়ালা সেই তারকা সবসময় চাইতেন মানুষ যেন তাকে একজন ভালো মানুষ হিসেবে মনে রাখে, যিনি অসম্ভব মনে হলেও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতেন।

aliul / aliul

ইন্টার ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই

ফাঁকা গ্যালারি, এশিয়ান গেমসের সাদামাটা উদ্বোধন

১৬ বছর বয়সী ডাউম্যানের চমক, নতুন সিদ্ধান্ত নিচ্ছে আর্সেনাল

ইতালির কিংবদন্তি ফুটবলার মাজ্জোলা আর নেই

শুটিংয়ে কাঁধের হাড় সরে গেল, ভারত সিরিজে শঙ্কায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার

৫ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনে’র খেলা

জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা