ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ডিপিএলে ফিরছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ নিয়ম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১২:২২

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অতীতে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতি চালু ছিল। তবে ২০১৫-১৬ মৌসুমের পর প্লেয়ার্স বাই চয়েজ বা ড্রাফট পদ্ধতি আর দেখা যায়নি। এরপর থেকে ঢাকা লিগে সরাসরি খেলোয়াড় রেজিস্ট্রি বা দলবদল করে আসছে ক্লাবগুলো।

প্রতিবছর ১২ দলের মধ্যে ৬ দল ভালো হলেও বাকি ৬ দল তুলানামূলক কম শক্তিশালী হয়ে যায়। এ ছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের সমস্যা তো আছেই। ঘরোয়া ক্রিকেটের আসন্ন মৌসুমের আগে এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।

মোহাম্মদ মিঠুন নেতৃত্বাধীন কোয়াবের কমিটি ক্রিকেটারদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক সভা করে। সেখানে ক্রিকেটারদের বলা হয় আগামী ২০২৭ সালের দলবদল হবে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে। এ ছাড়া বিসিবির একজন পরিচালকও ঢাকা পোস্টকে জানিয়েছেন– এমন সিদ্ধান্ত হলে খুব ভালো হবে, প্রতিযোগিতাও বাড়বে লিগে। 

সেক্ষেত্রে ক্রিকেটারদের ক্যাটাগরি ভেদে মূল্য নির্ধারণ করা হবে। ‘এ’ প্লাস ক্যাটাগরি থেকে শুরু; এরপর যথাক্রমে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হবে। যদিও ক্লাবগুলো নিজেদের পছন্দমত ক্রিকেটারদের নিতে পারবেন।

জানা গেছে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ লাখ টাকা পারিশ্রমিক থাকবে। ‘এ’ ক্যাটাগরিতে ৪০ থেকে ৫০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ থেকে ৪০ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরিতে ২০ থেকে ৩০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১০-২০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরিতে ১০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নির্ধারিত হতে পারে।

aliul / aliul

শেফালি ১০০, বাংলাদেশ ৮১, সেমিফাইনালে ভারতের কাছে আরেকটি বিব্রতকর হার

ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ভারত সফরের ক্যারিবীয় দলে প্রথমবার কামিল পুরান, বাদ হোল্ডার

আর্জেন্টিনায় মেসির ‘লাস্ট ড্যান্স’ দেখতে হতে হবে লাখপতি!

শেফালির ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের সামনে কষ্টসাধ্য লক্ষ্য

আফগানিস্তানের বিপক্ষেও কেন দলে নেই মুশফিক-অমিত?

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

মাঠে ছন্নছাড়া দল, বাইরে মুসলিম সমর্থকদের তোপের মুখে ইউনাইটেডের মালিক

লা লিগায় প্রথম সাত ম্যাচে বার্সেলোনার চেয়ে বেশি গোল কি কেউ করেছিল?

একজনের আপত্তিতে মেসিকে বার্সায় ফেরাতে চেয়েও পারেননি জাভি

ডিপিএলে ফিরছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ নিয়ম

রাফিনিয়া মেসির রেকর্ড ভাঙলেও রোনালদোকে টপকানোর সুযোগ দিলেন না ফ্লিক

সভায় বসছে বিসিবি, বিপিএলসহ আলোচনায় যা থাকবে