ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

লা লিগায় প্রথম সাত ম্যাচে বার্সেলোনার চেয়ে বেশি গোল কি কেউ করেছিল?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১২:২৫

ব্রাজিলের জাদুকর রাফিনিয়ার জাদুতে বার্সেলোনা সপ্তম স্বর্গে। লা লিগায় সাত ম্যাচ খেলে সাতটিতেই জয়। চার ম্যাচেই পাঁচ বা তার বেশি গোল।

লিগে সাত ম্যাচে বার্সার মোট গোলসংখ্যা ৩১! ম্যাচ প্রতি গড় গোল ৪.৪। এলচেকে ৫-০, অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারানোর পর রায়ো ভায়েকানো, ভ্যালেন্সিয়ার জালেও পাঁচবার করে বল পাঠিয়েছে। লেভান্তেকে ৪-২ ও রেসিংকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাব। তারপর সেভিয়ার মাঠে হলো তিন গোল।

সাত ম্যাচেই গোলের হিসাব হতবাক করে দেওয়ার মতো। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, লা লিগায় মৌসুমের প্রথম সাত ম্যাচে কি কোনো দল এত গোল করেছিল?

হ্যাঁ, লিগের প্রথম সাত ম্যাচে বার্সার চেয়েও বেশি গোল করেছিল আরেকটি দল। ১৯৪০-৪১ মৌসুমে এই সময়ে ৪০ গোল করেছিল সেভিয়া, যাদের বিপক্ষে সবশেষ ম্যাচে জিতেছে বার্সা। ওইবার সেভিয়া লিগের প্রথম ম্যাচে বার্সাকে ১১-১ গোলে বিধ্বস্ত করেছিল।

রাফিনিয়া ৭ ম্যাচ খেলে করেছেন ১২ গোল। তার আরেক সতীর্থ লামিন ইয়ামালও গোল করে চলেছেন। ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের গোলসংখ্যা সাতটি। টানা চার ম্যাচে গোল করার পর সেভিয়ার বিপক্ষে থামলেন তিনি।

গোলের পর গোল করে ২০১১-১২ মৌসুমে মরিনিওর রিয়ালের গড়া লা লিগার অভূতপূর্ব রেকর্ড ভাঙার আভাস দিচ্ছে বার্সা। মাদ্রিদ ক্লাব ৩৮ ম্যাচে ওইবার ১২১ গোল করেছিল, ম্যাচ প্রতি গড় গোল ৩.১৮! ওই বছর তাদের ইতিহাসে প্রথমবার একশ পয়েন্ট অর্জন করেছিল। ক্রিশ্চিয়ানো রোনালদো করেছিলেন ৪৬ গোল, গঞ্জালো হিগুয়েইন ২২ ও করিম বেনজেমা ২১টি। ১৪ বছর পর রিয়ালের ওই রেকর্ড হুমকির মুখে ফেলেছেন ফ্লিকের দল।

aliul / aliul

শেফালি ১০০, বাংলাদেশ ৮১, সেমিফাইনালে ভারতের কাছে আরেকটি বিব্রতকর হার

ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ভারত সফরের ক্যারিবীয় দলে প্রথমবার কামিল পুরান, বাদ হোল্ডার

আর্জেন্টিনায় মেসির ‘লাস্ট ড্যান্স’ দেখতে হতে হবে লাখপতি!

শেফালির ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের সামনে কষ্টসাধ্য লক্ষ্য

আফগানিস্তানের বিপক্ষেও কেন দলে নেই মুশফিক-অমিত?

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

মাঠে ছন্নছাড়া দল, বাইরে মুসলিম সমর্থকদের তোপের মুখে ইউনাইটেডের মালিক

লা লিগায় প্রথম সাত ম্যাচে বার্সেলোনার চেয়ে বেশি গোল কি কেউ করেছিল?

একজনের আপত্তিতে মেসিকে বার্সায় ফেরাতে চেয়েও পারেননি জাভি

ডিপিএলে ফিরছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ নিয়ম

রাফিনিয়া মেসির রেকর্ড ভাঙলেও রোনালদোকে টপকানোর সুযোগ দিলেন না ফ্লিক

সভায় বসছে বিসিবি, বিপিএলসহ আলোচনায় যা থাকবে