মাঠে ছন্নছাড়া দল, বাইরে মুসলিম সমর্থকদের তোপের মুখে ইউনাইটেডের মালিক
তৃতীয় হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুম শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেড এবার বেশ ব্যাকফুটে আছে। চলতি মৌসুমে ৪ ম্যাচে একটি করে জয় ও ড্র এবং দুটিতে হেরে তাদের বর্তমান অবস্থান ১৩তম। ম্যানচেস্টার ডার্বির পর ব্রাইটনের বিপক্ষেও সর্বশেষ ম্যাচে হেরে যখন ইউনাইটেডের ওপর চাপ বাড়ছে, তখন বাইরে বিতর্কের জন্ম দিলেন সহ-মালিক জিম র্যাটক্লিফ।
ব্রিটেনের অন্যতম ধনকুবের এবং পেট্রোকেমিক্যাল জায়ান্ট ইনিওসের প্রতিষ্ঠাতা র্যাটক্লিফ গতকাল (শনিবার) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেন। র্যাটক্লিফের মতে, উচ্চ কর ও উচ্চ মাত্রার অভিবাসনের সমন্বিত প্রভাবের কারণে যুক্তরাজ্য অবনতির দিকে যাচ্ছে।
এ ছাড়া তিনি যুক্তরাজ্যকে ‘অভিবাসীদের দ্বারা উপনিবেশিত’ করা হয়েছে– এমন মন্তব্য করে ‘কিছু মানুষকে কষ্ট দেওয়ার’ জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতে মুক্তি মিলছে না ইউনাইটেডের এই সহ-মালিকের। তার পদত্যাগের দাবি তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড মুসলিম সাপোর্টার্স গ্রুপ।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এ সপ্তাহে স্যার জিম আবারও ব্রিটেনের সমস্যার ব্যাখ্যা দিতে গিয়ে অভিবাসন এবং সরকারি সুবিধা গ্রহণকারী মানুষদের বিষয়টি সামনে এনেছেন। তিনি যুক্তি দিয়েছেন, এসব মোকাবিলায় কেউই ‘যথেষ্ট কঠোর’ নয়। আমরা তার সর্বশেষ মন্তব্যে গভীরভাবে হতাশ এবং এগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।’
৫০ বছরে প্রথমবার এমন লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের
২০২৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৭.৭ শতাংশ মালিকানা অংশীদারিত্ব অর্জন করেন র্যাটক্লিফ। এরপর থেকে তিনি ক্লাবের সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছেন। তার নেতৃত্বে ৪৫০টি পদ বিলুপ্ত করা হয়, শীর্ষ ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং দুজন কোচকে বরখাস্ত করা হয়েছে।
মুসলিম সাপোর্টার্স গ্রুপ তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ইউনাইটেডের খেলোয়াড়, কর্মী, স্টুয়ার্ড, নিরাপত্তাকর্মী এবং সমর্থকেরা বিভিন্ন দেশ, সংস্কৃতি, জাতিসত্তা, ধর্ম ও সামাজিক পটভূমি থেকে আসেন। তাদের ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ‘ম্যানচেস্টার ইউনাইটেড’ হতো না। এই বৈচিত্র্য ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্বলতা নয়। এটি ম্যানচেস্টার ইউনাইটেডেরই একটি অংশ। বিবৃতিতে তারা গ্লেজার পরিবারকেও ক্লাব ছাড়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বছরের পর বছর দলের অবস্থানে পতন, প্রতিশ্রুতি ভঙ্গ এবং বারবার ব্যর্থতার পর ম্যানচেস্টার ইউনাইটেড মুসলিম সাপোর্টার্স ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের বর্তমান মালিকানা কাঠামোর ওপর আস্থা হারিয়েছে। যথেষ্ট হয়েছে। এখন পরিবর্তনের সময়। গ্লেজার পরিবার এবং স্যার জিম র্যাটক্লিফকে চলে যেতে হবে।’
aliul / aliul
শেফালি ১০০, বাংলাদেশ ৮১, সেমিফাইনালে ভারতের কাছে আরেকটি বিব্রতকর হার
ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল
ভারত সফরের ক্যারিবীয় দলে প্রথমবার কামিল পুরান, বাদ হোল্ডার
আর্জেন্টিনায় মেসির ‘লাস্ট ড্যান্স’ দেখতে হতে হবে লাখপতি!
শেফালির ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের সামনে কষ্টসাধ্য লক্ষ্য
আফগানিস্তানের বিপক্ষেও কেন দলে নেই মুশফিক-অমিত?
আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ
মাঠে ছন্নছাড়া দল, বাইরে মুসলিম সমর্থকদের তোপের মুখে ইউনাইটেডের মালিক
লা লিগায় প্রথম সাত ম্যাচে বার্সেলোনার চেয়ে বেশি গোল কি কেউ করেছিল?
একজনের আপত্তিতে মেসিকে বার্সায় ফেরাতে চেয়েও পারেননি জাভি
ডিপিএলে ফিরছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ নিয়ম
রাফিনিয়া মেসির রেকর্ড ভাঙলেও রোনালদোকে টপকানোর সুযোগ দিলেন না ফ্লিক