শেফালির ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের সামনে কষ্টসাধ্য লক্ষ্য
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে শেফালি ভার্মা সাদা বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৪ উইকেট হারিয়ে তারা করেছে ১৯৫ রান।
ভারত আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৭২ রান তুলে ফেলে। পাওয়ার প্লের শেষ বলে স্মৃতি মান্ধানাকে ৩৭ রানে থামিয়ে এই জুটি ভেঙে দেন নাহিদা আক্তার।
গুনালান কামালিনি (৩) বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেটটি পান সানজিদা আক্তার মেঘলা। তারপর চলেছে শেফালি শো। হারমানপ্রীত কৌরের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন তিনি।
দলীয় ১৭৯ রানে হারমানপ্রীত (৪০) রাবেয়া খানের শিকার হন। পরের ওভারে রিচা ঘোষ (২) মারুফা আক্তারের বলে উইকেট হারান।
সেঞ্চুরি করতে শেষ ওভারে ২ রান লাগতো শেফালির। স্বর্ণা আক্তারের প্রথম তিন বলে স্ট্রাইক পাননি তিনি। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে ৯৯ এ পৌঁছান। শেষের আগের বলে ব্যাটিং প্রান্ত পরিবর্তন করেন ফুলমালি। শেষ বলে নিজের নবম ছক্কা মেরে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি।
aliul / aliul
শেফালি ১০০, বাংলাদেশ ৮১, সেমিফাইনালে ভারতের কাছে আরেকটি বিব্রতকর হার
ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল
ভারত সফরের ক্যারিবীয় দলে প্রথমবার কামিল পুরান, বাদ হোল্ডার
আর্জেন্টিনায় মেসির ‘লাস্ট ড্যান্স’ দেখতে হতে হবে লাখপতি!
শেফালির ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের সামনে কষ্টসাধ্য লক্ষ্য
আফগানিস্তানের বিপক্ষেও কেন দলে নেই মুশফিক-অমিত?
আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ
মাঠে ছন্নছাড়া দল, বাইরে মুসলিম সমর্থকদের তোপের মুখে ইউনাইটেডের মালিক
লা লিগায় প্রথম সাত ম্যাচে বার্সেলোনার চেয়ে বেশি গোল কি কেউ করেছিল?
একজনের আপত্তিতে মেসিকে বার্সায় ফেরাতে চেয়েও পারেননি জাভি
ডিপিএলে ফিরছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ নিয়ম
রাফিনিয়া মেসির রেকর্ড ভাঙলেও রোনালদোকে টপকানোর সুযোগ দিলেন না ফ্লিক