ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ২:১২

ভিনিসিয়ুস জুনিয়রের দখলে থাকা এক সময়ের রেকর্ড ভেঙে দিলেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় ৫০ অ্যাসিস্টের মাইলফলক ছুঁয়েছেন তিনি, অন্তত ২০১৩-১৪ মৌসুমের পর।

১৯ বছর ও ৬৮ দিন বয়সী ইয়ামাল নতুন রেকর্ড গড়লেন। সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। কাতালান দলের হয়ে ১৫৯ ম্যাচ খেলে ৫১ অ্যাসিস্ট তার।

অন্তত ২০১৩-১৪ মৌসুমের পর থেকে এত কম বয়সে লা লিগায় কোনো খেলোয়াড় এমন কীর্তি গড়তে পারেননি। ইয়ামালের রেকর্ড ভাঙার দিনে হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া। রেসিং সান্তান্দারের পর সেভিয়ার মাঠেও তিনবার জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০২৩ সালের মে মাসে ২২ বছর ও ২৯৮ দিন বয়সে লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ অ্যাসিস্টের রেকর্ড গড়েন ভিনিসিয়ুস। তার চেয়ে তিন বছর ও ২৩০ দিন কম বয়সে নতুন রেকর্ড করলেন ইয়ামাল।

aliul / aliul

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ