শেফালি ১০০, বাংলাদেশ ৮১, সেমিফাইনালে ভারতের কাছে আরেকটি বিব্রতকর হার
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে শেফালি ভার্মা সাদা বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৪ উইকেট হারিয়ে তারা করেছে ১৯৫ রান। ১৯৬ রানের আশেপাশে তো দূরে থাক, বাংলাদেশ শেফালির রানও করতে পারেনি।
এর আগে এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানকে ৮ উইকেটে হারানোর কারণে গেমসের ফাইনালেও এশিয়া কাপের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। এদিকে সেমিফাইনালে হারলেও এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জয়ের আশা শেষ হয়নি। আগামী ২২ সেপ্টেম্বর তারা পাকিস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।
রোববার গেমসের দ্বিতীয় সেমিফাইনালে ভারত আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৭২ রান তুলে ফেলে। পাওয়ার প্লের শেষ বলে স্মৃতি মান্ধানাকে ৩৭ রানে থামিয়ে এই জুটি ভেঙে দেন নাহিদা আক্তার।
গুনালান কামালিনি (৩) বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেটটি পান সানজিদা আক্তার মেঘলা। তারপর চলেছে শেফালি শো। হারমানপ্রীত কৌরের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন তিনি।
দলীয় ১৭৯ রানে হারমানপ্রীত (৪০) রাবেয়া খানের শিকার হন। পরের ওভারে রিচা ঘোষ (২) মারুফা আক্তারের বলে উইকেট হারান।
সেঞ্চুরি করতে শেষ ওভারে ২ রান লাগতো শেফালির। স্বর্ণা আক্তারের প্রথম তিন বলে স্ট্রাইক পাননি তিনি। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে ৯৯ এ পৌঁছান। শেষের আগের বলে ব্যাটিং প্রান্ত পরিবর্তন করেন ফুলমালি। শেষ বলে নিজের নবম ছক্কা মেরে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি।
বিশাল লক্ষ্যে নেমে চিরাচরিত ব্যাটিং করেছে বাংলাদেশ। পাওয়ারে প্লের মধ্যেই তারা ৩৮ রানে তিন উইকেট হারায়।
ওপেনার দিলারা আক্তার ছাড়া প্রথম পাঁচ ব্যাটারের চার জনই এক অঙ্কের ঘরে থেমেছেন। দলের ষষ্ঠ ব্যাটার শারমিন আক্তার পরবর্তীতে দুই অঙ্কের ঘরে রান তোলেন। ১০ রান করেন তিনি। দিলারা সর্বোচ্চ ২৭ রানে আউট হন। তার বিদায়ে ৪৯ রানে পাঁচ উইকেটের পতন ঘটে। বাকি পাঁচ উইকেট তারা হারায় ২৬ রানের ব্যবধানে। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রানে অপরাজিত ছিলেন সুলতানা খাতুন। ১৫.৪ ওভারে ৮১ রানে বাংলাদেশ অলআউট হয়েছে।
ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন নান্দানি শর্মা ও দীপ্তি শর্মা। দুটি পান শ্রী চরণী।
aliul / aliul
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন
অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়