তাড়াশে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন
সিরাজগঞ্জের তাড়াশে 'শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে। “দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস' এই প্রতিপ্রাদ্য নিয়ে ১৮ অক্টোবর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট সন্তান শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন উপলক্ষে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা এবং কুইজ প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তাড়াশ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার রুনা, সমাজসেবা অফিসার কেএম মনিরুজ্জামান, পল্লীবিদ্যুত জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান,দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ