ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
বর্জ্য ব্যবস্থাপনা আরও গতিশীল ও আধুনিক করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত হয়েছে।
রোববার সকালে রাজধানীর গাবতলীর প্রস্তাবিত কাঁচাবাজার এলাকায় ডিএনসিসির পরিবহন ডিপোতে এসব ট্রাকের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। উদ্বোধনের পর তিনি নিজেই একটি ট্রাক চালিয়ে এর কার্যক্রম পরীক্ষা করেন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দ্রুত বর্জ্য অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়ার কাজে নতুন ট্রাকগুলো ব্যবহার করা হবে। এতে বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি কম সময়ে বর্জ্য অপসারণ সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ এবং এসটিএসকেন্দ্রিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ১০টি ট্রাক ডিএনসিসির বহরে যুক্ত করা হবে।
তিনি জানান, বর্তমানে ডিএনসিসির ১৮০ থেকে ২০০টি গাড়ির মাধ্যমে প্রতিদিন প্রায় চার হাজার টন বর্জ্য অপসারণ করা হচ্ছে।
প্রশাসক আরও বলেন, অতিবৃষ্টির পরও ডিএনসিসির আওতাধীন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ার ক্ষেত্রে চলমান সংস্কার কার্যক্রম ও বিভিন্ন কার্যকর পদক্ষেপ ভূমিকা রেখেছে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন প্রায় সফলতা অর্জন করেছে বলেও তিনি দাবি করেন।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ৯০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় ডিএনসিসি কাজ করছে। প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিব হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
Link Copied