ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

উড়ন্ত বার্সেলোনাকে থামাবে কে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৫:৮

লা লিগায় যেন অপ্রতিরোধ্য বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয়, গোল করেছে ৩১টি, বিপরীতে হজম করেছে মাত্র ৭টি। নিখুঁত এই শুরুর সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে বেশ ভালো ব্যবধানও গড়ে ফেলেছে কাতালানরা। এখন প্রশ্ন একটাই—বার্সেলোনার এই ছুটে চলা থামাবে কে?

সেভিয়ার মাঠে সর্বশেষ জয়টিও এসেছে দাপটের সঙ্গে। রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। আক্রমণভাগে রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও অ্যান্থনি গর্ডনের মতো খেলোয়াড়দের নিয়ে দলটি যে কতটা ভয়ংকর, সেটির প্রমাণ মিলছে মাঠেই। গ্রীষ্মকালীন দলবদলে রদ্রির অন্তর্ভুক্তি মাঝমাঠেও বাড়িয়েছে বিকল্প। রক্ষণে কিছু দুর্বলতা থাকলেও আক্রমণাত্মক ফুটবলে তা পুষিয়ে নিচ্ছে বার্সেলোনা।

তবে শিরোপা ধরে রাখার পথে বার্সেলোনার সামনে চ্যালেঞ্জ কম নয়। বিশেষ করে ঘরোয়া ফুটবলে কাতালানদের আধিপত্যে ইতি টানতে মরিয়া রিয়াল মাদ্রিদ। গত দুই মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। এবার ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আস্থায় দায়িত্ব পেয়েছেন হোসে মরিনিয়ো। তার অধীনে মৌসুমের শুরুটা আশাব্যঞ্জকই হয়েছে—ছয় ম্যাচের পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রিয়াল।

তবে রিয়ালের পথচলায় হোঁচটও আছে। চলতি মাসের শুরুতে রিয়াল বেতিসের কাছে হারতে হয়েছে তাদের। ম্যাচের শেষ দিকে ট্রয় প্যারটের গোলে জয় তুলে নেয় বেতিস। এরপর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে হারিয়েছে মরিনিয়োর দল। লা লিগায় রায়ো ভায়েকানো ও এলচের বিপক্ষেও পেয়েছে টানা জয়।

কিন্তু সাম্প্রতিক দুই জয়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্নও উঠেছে। ইন্টারের বিপক্ষে ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি রিয়াল। আর এলচের বিপক্ষে তো জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল হজম করে বসে তারা। যোগ করা সময়ে কার্লোস এসপির গোল শেষ পর্যন্ত রিয়ালকে রক্ষা করে।

এবার তাই মরিনিয়োর দলের সামনে বড় পরীক্ষা। রোববার মেত্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। লিগে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চাইলে এই ম্যাচে ভালো কিছু করতেই হবে তাদের।

অবশ্য আতলেতিকোও প্রস্তুত নিজেদের মাঠে লড়াই জমিয়ে তুলতে। রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনার বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাস নিয়েই ডার্বিতে নামবে দিয়েগো সিমিওনের দল। ফলে রিয়ালের জন্য ম্যাচটি সহজ হওয়ার সুযোগ কম।

aliul / aliul

নেশনস লিগ থেকে ছিটকে গেলেন পেদ্রো

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য’

প্রথমবার বিদেশি লিগে দল পেলেন আরিফুল

জিদানের সিদ্ধান্তে ফ্রান্স অধ্যায় শেষ কান্তের!

ব্যালন ডি’অরের জন্য পিএসজি তারকাকে বেছে নিলেন দেম্বেলে

অস্ট্রেলিয়াকে ২৭২ রানের চ্যালেঞ্জ দিল জিম্বাবুয়ে

উড়ন্ত বার্সেলোনাকে থামাবে কে?

শেফালি ১০০, বাংলাদেশ ৮১, সেমিফাইনালে ভারতের কাছে আরেকটি বিব্রতকর হার

ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ভারত সফরের ক্যারিবীয় দলে প্রথমবার কামিল পুরান, বাদ হোল্ডার

আর্জেন্টিনায় মেসির ‘লাস্ট ড্যান্স’ দেখতে হতে হবে লাখপতি!

শেফালির ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের সামনে কষ্টসাধ্য লক্ষ্য

আফগানিস্তানের বিপক্ষেও কেন দলে নেই মুশফিক-অমিত?