বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
বাংলাদেশ মেডিকেল সার্ভিসেস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিএমএসআরআই) এবং এর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ব্যবস্থাপনা কমিটির একাংশের বিরুদ্ধে। এ বিষয়ে সৃষ্টি হওয়া জটিলতা নিরসনে মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন এর সদস্যরা।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএমএসআরআই-এর কার্যকরী পর্ষদের (ইসি) সদস্য ও সাধারণ সদস্যরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিএমএসআরআই-এর অধীনে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল (ধানমন্ডি), বাংলাদেশ ডেন্টাল কলেজ (ধানমন্ডি) এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (উত্তরা) সাফল্যের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। তবে বিগত ব্যবস্থাপনা কমিটির একাংশ কর্তৃক নিয়মবহির্ভূতভাবে প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা চালানো হচ্ছে, যা শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক কর্মকাণ্ডে অচলাবস্থা তৈরি করছে।
সদস্যরা তুলে ধরেন, গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের এক আদেশে তৎকালীন কমিটির সিদ্ধান্তসমূহের ওপর স্থগিতাদেশ জারি করা হয় এবং প্রতিষ্ঠাতা ও স্থায়ী সদস্যদের অন্তর্ভুক্ত করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনপূর্বক নিরপেক্ষ নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ করা হয়, আদালতের সেই আদেশ ও নির্দেশ অমান্য করে বর্তমানে অবৈধভাবে নতুন নির্বাচন ও কমিটি গঠনের পাঁয়তারা চলছে।
বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে সাধারণ মানুষের আস্থা অর্জনকারী এসব স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রশাসনিক শৃঙ্খলা ও শান্তিময় পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি। হাইকোর্টের নির্দেশ অনতিবিলম্বে বাস্তবায়ন, অবৈধ দখলের অবসান এবং অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ কমিটি গঠনের মাধ্যমে সঠিক কার্যপ্রক্রিয়া সচল করার জন্য প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিএমএসআরআই-এর ইসি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন খান, কো-চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ সিদ্দিক উল্লাহ, অনারারী সেক্রেটারী মিসেস সামসুন নাহার, কো-অনারারী সেক্রেটারী অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, ট্রেজারার অধ্যাপক আবুল কালাম আজাদ, ইসি সদস্য সেলিমা খাতুন এবং ড. মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
Link Copied