জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে দুদকের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।
তিনি জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবা প্রদানে নানা ধরনের অনিয়ম ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে এনফোর্সমেন্ট টিম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম হাসপাতাল থেকে সম্প্রতি হার্টের রিং (করোনারি স্টেন্ট) পরানো হয়েছে—এমন কয়েকজন রোগীর রেকর্ডপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে। এসব নথিতে নির্ধারিত নতুন মূল্যে স্টেন্ট বিক্রি ও রোগীদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে কি না, তা যাচাই করা হবে।
এ ছাড়া হাসপাতালে ভর্তি হার্টের রিং পরানো রোগীদের কাছ থেকে সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় কিংবা হয়রানির অভিযোগ রয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম।
অভিযানকালে পাওয়া তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা ও বিশ্লেষণের পর এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করবে এনফোর্সমেন্ট টিম। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
Link Copied