জিদানের সিদ্ধান্তে ফ্রান্স অধ্যায় শেষ কান্তের!
ফ্রান্সের জার্সিতে আর দেখা যাবে না এনগোলো কান্তেকে? জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে প্রথম দলেই রাখেননি জিদান। বরং তার বয়সের প্রসঙ্গ টেনে ফ্রান্স দলে তরুণদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাই জানিয়েছেন নতুন কোচ।
শুক্রবার ফ্রান্সের প্রথম দল ঘোষণা করেন জিদান। সেই সংবাদ সম্মেলনে উঠে আসে কান্তের প্রসঙ্গও। ২০১৮ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে দলে না রাখার সিদ্ধান্ত নিজের বলেই জানিয়েছেন জিদান। কান্তের সামর্থ্য নিয়ে প্রশ্ন না তুললেও আগামী চার বছরের পরিকল্পনায় নতুনদের ওপর আস্থা রাখতে চান তিনি।
জিদান বলেন, ‘আমি তাকে দলে ডাকিনি। এটা আমার সিদ্ধান্ত। এমন কিছু খেলোয়াড় আছে, যারা দলকে আরও এগিয়ে নিতে পারে। বিষয়টি তার সামর্থ্যের সঙ্গে সম্পর্কিত নয়। সে ছিল আদর্শ একজন খেলোয়াড়। কিন্তু তার বয়স ৩৫, আর এই দলের দায়িত্বে আমি চার বছর থাকব। আমাকে কিছু সিদ্ধান্ত নিতেই হবে।’
কান্তে ফ্রান্সের হয়ে খেলেছেন ৬৯টি ম্যাচ। ২০১৮ সালে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও দিদিয়ের দেশমের দলে ছিলেন এই মিডফিল্ডার। তবে টুর্নামেন্টে এক মিনিটও মাঠে নামার সুযোগ পাননি তিনি। বিশ্বকাপের পর কোচের দায়িত্ব ছেড়েছেন দেশম, তার জায়গায় এসেছেন জিদান।
কান্তের পাশাপাশি করিম বেনজেমার জাতীয় দলে ফেরার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন জিদান। ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে নিয়ে তিনি বলেন, ‘করিমকে আমি খুব ভালোবাসি। রিয়াল মাদ্রিদে তার সঙ্গে অসাধারণ কিছু সময় কাটিয়েছি। কিন্তু কান্তের মতো তারও বয়স হয়েছে। এখন আমার আরও তরুণ খেলোয়াড়দের দেখতে হবে। তবে ফ্রান্স ও ক্লাবের হয়ে তার ক্যারিয়ারের অর্জন এতে একটুও কমে যাবে না।’
জিদানের অধীনে ফ্রান্সের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর, তুরস্কের বিপক্ষে। এরপর নেশনস লিগে বেলজিয়াম ও ইতালির মুখোমুখি হবে ফরাসিরা। নতুন কোচের প্রথম দলেই কান্তে ও বেনজেমার অনুপস্থিতি স্পষ্ট করে দিয়েছে, সামনের চার বছরের পরিকল্পনায় তরুণদের এগিয়ে রাখবেন জিদান।
aliul / aliul
নেশনস লিগ থেকে ছিটকে গেলেন পেদ্রো
ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য’
প্রথমবার বিদেশি লিগে দল পেলেন আরিফুল
জিদানের সিদ্ধান্তে ফ্রান্স অধ্যায় শেষ কান্তের!
ব্যালন ডি’অরের জন্য পিএসজি তারকাকে বেছে নিলেন দেম্বেলে
অস্ট্রেলিয়াকে ২৭২ রানের চ্যালেঞ্জ দিল জিম্বাবুয়ে
উড়ন্ত বার্সেলোনাকে থামাবে কে?
শেফালি ১০০, বাংলাদেশ ৮১, সেমিফাইনালে ভারতের কাছে আরেকটি বিব্রতকর হার
ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল
ভারত সফরের ক্যারিবীয় দলে প্রথমবার কামিল পুরান, বাদ হোল্ডার
আর্জেন্টিনায় মেসির ‘লাস্ট ড্যান্স’ দেখতে হতে হবে লাখপতি!
শেফালির ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের সামনে কষ্টসাধ্য লক্ষ্য