ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমবার বিদেশি লিগে দল পেলেন আরিফুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৬:৩৩

সর্বশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন আরিফুল ইসলাম। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটেও সামর্থ্যের প্রামণ দিয়েছেন তিনি। এবার দল পেলেন বিদেশি লিগে।

আসন্ন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলবেন আরিফুল। কর্ণালি ইয়াকসের হয়ে মাঠ মাতাবেন তিনি।

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করেছেন ডানহাতি ব্যাটার আরিফুল। সাত ম্যাচে ৩৬.৫০ গড়ে ও ১৩৮.৬০ স্ট্রাইক রেটে করেছেন ২১৯ রান। আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নিয়েছেন দুটি ফিফটিও। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি।

এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে নেপালে খেলার সুযোগ পেয়েছেন আরিফুল। বাংলাদেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই হবে তার প্রথম লিগে খেলা। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া অন্য কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি তিনি।

এনপিএলে একই দলের হয়ে খেলবেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার আকবর আলি।

aliul / aliul

নেশনস লিগ থেকে ছিটকে গেলেন পেদ্রো

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য’

প্রথমবার বিদেশি লিগে দল পেলেন আরিফুল

জিদানের সিদ্ধান্তে ফ্রান্স অধ্যায় শেষ কান্তের!

ব্যালন ডি’অরের জন্য পিএসজি তারকাকে বেছে নিলেন দেম্বেলে

অস্ট্রেলিয়াকে ২৭২ রানের চ্যালেঞ্জ দিল জিম্বাবুয়ে

উড়ন্ত বার্সেলোনাকে থামাবে কে?

শেফালি ১০০, বাংলাদেশ ৮১, সেমিফাইনালে ভারতের কাছে আরেকটি বিব্রতকর হার

ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ভারত সফরের ক্যারিবীয় দলে প্রথমবার কামিল পুরান, বাদ হোল্ডার

আর্জেন্টিনায় মেসির ‘লাস্ট ড্যান্স’ দেখতে হতে হবে লাখপতি!

শেফালির ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের সামনে কষ্টসাধ্য লক্ষ্য

আফগানিস্তানের বিপক্ষেও কেন দলে নেই মুশফিক-অমিত?