ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নেশনস লিগ থেকে ছিটকে গেলেন পেদ্রো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৬:৫৯

বিশ্বকাপজয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই স্পেন শিবিরে দুঃসংবাদ। চোটের কারণে উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচগুলোতে খেলতে পারবেন না পেদ্রো পোরো। শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে টটেনহামের ম্যাচে চোট পান স্পেনের এই রাইটব্যাক। পরে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, চোটের কারণে পোরোকে লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত দল থেকে বাদ দেওয়া হয়েছে। আপাতত ২৫ জন ফুটবলার নিয়ে গঠিত হয়েছে স্পেনের স্কোয়াড।

স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পোরোর। ডান প্রান্তে লামিনে ইয়ামালের সঙ্গে তার বোঝাপড়া ছিল দারুণ। বিশ্বকাপে ছয় ম্যাচে শুরুর একাদশে খেলেছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার, গোল করেছেন দুটি।

নেশনস লিগে স্পেনের সামনে অপেক্ষা করছে ব্যস্ত সূচি। আগামী ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়া, ৩ অক্টোবর চেকিয়া এবং ৬ অক্টোবর আবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।

 

aliul / aliul

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়