ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চরফ্যাশন কুকরি-মুকরিতে আটকা পড়েছেন পর্যটকরা


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২১ বিকাল ৬:৮

ভোলার কুকরী-মুকরিতে বেড়াতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে আটকা পড়েছে অর্ধশতাধিক পর্যটক। শনিবার রাত থেকে হঠাৎ করে ভোলার  আবহাওয়া বিরূপ  হয়ে পড়ে। রোববার দুপুরে আরো ভয়াবহ আকার ধারণ করায় নদী উত্তাল  হয়ে পড়ে।এতে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে পর্যটকরা নদী পাড়ি দিয়ে ভোলার মূল ভূ-খণ্ডে আসতে পারছে না। পর্যটনের জন্য প্রচারাভিযান ভোলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল হক অনু নেতৃত্বাধীন ১৫ সদস্যের একটি পর্যটক দল গত দুই দিন ধরে কুকরি রেস্ট হাউসে আটকা পড়ে আছেন। তিনি জানান, আমার সঙ্গে শিশু এবং নারী রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তাদের নিয়ে নৌ পথে বের হওয়া সম্ভব হচ্ছে না। কখন পরিস্থিতির উন্নতি হবে তাও বোঝা যাচ্ছে না।এ ছাড়া দূর দূরান্ত থেকে আসা অন্তত ৫০জন পর্যটক আটকা পড়ে আছে।আবহাওয়া অধিদপ্তর থেকেও আপাতত আবহাওয়া পরিস্থিতি উন্নত হওয়ার কোনো খবর পাওয়া যাচ্ছে না। ঢাকা থেকে ঘুরতে আসা দম্পতি শামীম আজাদ, সোনামনি ও তাদের ৬ বছরের কন্যা আলভিনাসহ তারা কোস্টাল ফরেস্ট ডেভলপমেন্ট রেস্ট হাউজে আটকে আছেন। ভোলার সংবাদকর্মী মোকাম্মেল মিশু সংবাদ সংগ্রহ করতে এসে তিনিও আটকে পড়েছেন। তার সাথে কথা বললে তিনি বলেন,  আমি পর্যটনসহ বিভিন্ন বিষয়ের উপর সংবাদ করতে এখানে এই চর কুকরী-মুকরীতে এসেছি।ঝড়ের কারণে এখানে আটকে পড়ে আছি।ভোলা সদরে কি ভাবে ফিরবো সেটা নিয়ে এখন আতঙ্কে আছি। কুকরী-মুকরী ইউনিয়নের চেয়ারম্যান্যান হাসেম মহাজন জানান,বৈরী আবহাওয়ার কারণে যেসব পর্যটক ঘুরতে গিয়ে আটকা আছেন। তাদের খোজ -খবর আমি নিচ্ছি। তাদের সার্বিক সহযোগিতায় আমি পাশে আছি। চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান,সবচাইতে নিরাপদ রেস্টহাউজ ওইখানে আছে। কোন সমস্যা হওয়ার কথা নয়।সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ থাকবে। তাদেরকে আনার ব্যবস্থা করবো।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়