আত্মঘাতীর পর শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পেল ম্যানইউ
হ্যাটট্রিক পরাজয়ের একেবারে দোরগোড়ায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যামের মাঠে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। তারপর শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট উদ্ধার করে ম্যানচেস্টার ক্লাব।
লিসান্দ্রো মার্টিনেজের হাস্যকর আত্মঘাতী গোলের ক্র্যাভেন কটেজে প্রথম জয়ের আভাস পাচ্ছিল ফুলহ্যাম। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে ম্যাথিউস কুনহার গোল এক পয়েন্ট এনে দেয় ম্যানইউকে। আন্তর্জাতিক বিরতির আগে টানা দুই হারের পর ১-১ গোলে ড্র করল তারা।
ফুলহ্যামকে এক অবিশ্বাস্য গোল উপহার দিয়ে নিজেদের দুর্বলতা ফুটিয়ে তুলেছিল ম্যানইউ। টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর পয়েন্ট টেবিলের নিচের অর্ধে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেল মাইকেল ক্যারিকের দল।
আত্মঘাতী গোলটি লেখা হয়েছে মার্টিনেজের নামের পাশে। কিন্তু পুরো দায়ভার আর্জেন্টাইন ডিফেন্ডারের ওপর দেওয়া যায় না। কিছুটা দায় গোলকিপারেরও ছিল। ক্যালভিন বাসির শট চাইলে হাত দিয়ে ধরতে পারতেন সেনে লামেন্স। কিন্তু তিনি ঊরু দিয়ে বল ঠেকান। তার পায়ে লেগে বল চলে যায় মার্টিনেজের কাছে। তার ভুল ব্যাকপাস থামাতে ম্যানইউ কিপারের প্রচেষ্টাও ছিল এলোমেলো।
ফুলহ্যামকে এগিয়ে দেওয়া ওই গোলে ভুল ছিল কুনহারও। মাঝমাঠে তিনি বল কেড়ে নিতে না পেরে পড়ে যান। কোনো বাধা ছাড়া বল নিয়ে বাসি দৌড়ে যান ম্যানইউর বক্সে। সেই ভুল শুধরে নিয়ে ৮৯তম মিনিটে শট নেন, যেটি ডেভিড আফেনগ্রুবারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে ম্যানইউ।
aliul / aliul
প্রথমবার এমন মাইলফলক ছুঁলেন পাকিস্তানের কোনো ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ‘বুড়ো’ ওয়ার্নার
রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনিওকে সিমিওনে, ‘সীমা ছাড়াবেন না’
আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে নির্বাচকহীন বাংলাদেশ দল!
‘আমরা সেই শেষ দিনটি উপভোগ করব’, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া
যুবা দলের দৈনিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা
আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি
ফাইনালে রেকর্ড রান তাড়া করে চ্যাম্পিয়ন এন্টিগা-বারবুডা
ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়ে গিয়েও হতাশ করল মায়ামি
লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলদের কার খেলা কবে?
৩৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবেন রাফিনিয়া, ‘ব্রাজিল অভিশাপে’ ভীত বার্সা
আত্মঘাতীর পর শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পেল ম্যানইউ