শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা'র ‘শেখ রাসেল দিবস' পালন
যথাযোগ্য মর্যাদায় আনন্দ-উল্লাস ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সারাদেশে একযোগে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই 'শেখ রাসেল' এর ৫৭তম জন্মদিন উদযাপন ও প্রথমবারের মতো পালন করা হলো শেখ রাসেল দিবস। দেশের বিভিন্ন সরকার-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো শেখ রাসেল এন জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করেছে।
এরই ধারাবাহিকতায় 'শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা' শেখ রাসেল এর জন্মদিন ও শেখ দিবস পালন করেছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করেন সংস্থাটি। এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার, হৃদয়ে শেখ রাসেল, গরীব- অসহায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
এরআগে কুরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে অতিথিদের আসন গ্রহণ ও ফুলেল শুভেচ্ছায় অতিথিদের বরণ করে নেন সংস্থা'টির সদস্যরা। পরে শেখ রাসেলের জীবনি বিষয়ক আলোচনা সভা করেন অতিথিরা। এ অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা'র চেয়ারম্যান মমতাজ বেগম।
এরপর মমতাজ বেগমের সভাপতিত্বে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাংসদ মো. রেজাউল করিম বাবলু, বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য, উপ-সচিব মনির হোসেন প্রমূখ।
এরআগে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম। এছাড়াও আরও বক্তব্য রাখেন- সংগঠনের দপ্তর সম্পাদক মঈনুদ্দিন কাজী মুরাদ, কোষাধ্যক্ষ রুবেল শিকদার প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন- জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব তারিন জাহান, স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা শিল্পী রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমন্বয়ক অরুন সরকার রানা প্রমূখ।
শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা'র ‘শেখ রাসেল দিবস' পালন অনুষ্ঠানে বক্তারা বলেন- আজ ১৮ই অক্টোবর বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলো করে ফুটফুটে এক শিশুর জন্ম হয় শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে বিপথগামী সেনা সদস্যরা।
সেদিন মাত্র ১০ বছরের শেখ রাসেলকেও তারা নির্মমভাবে হত্যা করে। অনেক আকুতির পরও ঘাতকদের হায়নাদের মন গলাতে পারেনি ছোট্ট শিশু শেখ রাসেল। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ছোট ভাই রাসেল আজ বেঁচে থাকলে ৫৭ বছরের টকবগে জোয়ান থাকতো। তার পিতা বঙ্গবন্ধুর মতোই দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতো। তারা আরও বলেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত ও আহবান করেন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied