সাবজোন-৫/২ এলাকায় অভিযান, জব্দ ২ বিদ্যুৎ মিটার
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০টি ভবনের আংশিক অপসারণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই অভিযানে দুটি ভবন থেকে দুটি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজউকের সাবজোন-৫/২-এর আওতাধীন এলিফেন্ট রোড, শেরে বাংলা রোড, ধানমন্ডি, কারওয়ান বাজার, লালমাটিয়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ১০টি ভবনের আংশিক অপসারণ করা হয়। পাশাপাশি অনিয়মের কারণে দুটি ভবন থেকে দুটি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়েছে।
রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অথরাইজড অফিসার মো. রকিবুল হাসান, সহকারী অথরাইজড অফিসার আবুল কালাম ও আব্দুল্লাহ আল নোমান, প্রধান ইমারত পরিদর্শক আবু শামস রাকিব উদ্দিন আহমেদ ও সজল মজুমদার এবং ইমারত পরিদর্শক মো. তারিফুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ডিপিডিসির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ