যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সচেতন নাগরিক ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই পরিচ্ছন্ন, ডেঙ্গুমুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত ডেঙ্গুমুক্ত দেশ গড়ার লক্ষ্যে করপোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ডিএনসিসির বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৬০ থেকে ৭০ শতাংশ স্থানে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলেও সচেতনতা ও কার্যকর পদক্ষেপের কারণে রোগীর সংখ্যা এখনো তুলনামূলক কম রয়েছে। গত ১২ সেপ্টেম্বর ঘোষিত ৯০ দিনের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ নির্দেশনার আওতায় প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম চলছে। তিন ক্যাটাগরির লিফলেট বিতরণের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা চেয়ে প্রশাসকের স্বাক্ষরযুক্ত খোলা চিঠি বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হচ্ছে। গণমাধ্যমকে অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার আখ্যা দিয়ে তিনি জানান, সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে করপোরেশন তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে। আসন্ন ডেঙ্গুর পিক মৌসুমে সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
বর্জ্য ব্যবস্থাপনা ও ফুটপাত দখলমুক্ত রাখা প্রসঙ্গে প্রশাসক বলেন, মিরপুর, উত্তরা ও কাওরান বাজারসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি প্রধান সড়কগুলোতে দুই শিফটে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। যেখানে-সেখানে ময়লা ও টিস্যু না ফেলার অনুরোধ জানিয়ে তিনি উল্লেখ করেন, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে মহাখালীসহ বিভিন্ন স্থানে নতুন ডাস্টবিন স্থাপন ও সুরক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার। এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমএসএম / এমএসএম
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল