ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পাইকগাছার দুটি বিদ্যালয়ের ভেঙ্গে ফেলা শহীদ মিনার ১০ মাসেও সংস্কার হয়নি


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৯-১০-২০২১ দুপুর ১:১১

খুলনার পাইকগাছার শ্রীকান্ঠুপুর নিম্ন মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভেঙে ফেলা শহীদ মিনার দুটি প্রায় এক বছরেও সংস্কার হয়নি। ফলে প্রতীকি শহীদ মিনার বানিয়ে চলছে শ্রব্দা নিবেদন। 

উপজেলার শ্রীকান্ঠুপুর নিম্ন মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার দুটি ২০ জানুয়ারী কে বা কারা ভেঙ্গে ফলে। চলতি বছর ২৪ জানুয়ারী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম মোড়ল এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে লিখিত অভিযোগ করেন। সাবেক নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বিষয়টি তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জয়নাল আবদীনকে দায়িত্ব দেন। তিনি গত  ৩১ জানুয়ারী সরজমিনে তদন্তপুর্বক প্রতিবেদন দিলেও আজও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। ২০১০ সালে শহীদ মিনারটি নির্মিত হয়। এখন প্রতীকি শহীদ মিনার বানিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বলে প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি হারিছ হুসাইন জিয়া বলেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া রানী বলেন, শহীদ মিনারটি আমাদের না। ওটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম মোড়ল বলেন, শহীদ মিনার কে বা কারা ভেঙ্গেছে জানিনা। তবে সাথে সাথে কর্তপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু আজও কোন কাজের অগ্রগতি হয়নি। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই,খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী শহীদ মিনার দুটি দ্রুত তৈরি করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার