ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শ্বাসতন্ত্র, হৃদ্‌রোগ ও পেশির সমস্যার আশঙ্কা

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২৩-৯-২০২৬ বিকাল ৬:২২

রাজধানীর যানজট নিয়ন্ত্রণে প্রতিদিন সড়কে ঘণ্টার পর ঘণ্টা দায়িত্ব পালন করতে গিয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। বায়ু ও শব্দদূষণ, প্রচণ্ড রোদ, বৃষ্টি, ধুলাবালি এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার কারণে তাদের মধ্যে শ্বাসতন্ত্র ও হৃদ্‌স্বাস্থ্যজনিত সমস্যা ছাড়াও পা, হাঁটু ও কোমরের ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞ ও গবেষণাসংশ্লিষ্টদের মতে, ট্রাফিক পুলিশের কর্মপরিবেশকে এখন শুধু দায়িত্ব পালনের বিষয় হিসেবে দেখলে হবে না; এটিকে পেশাগত স্বাস্থ্যঝুঁকি হিসেবেও বিবেচনা করা প্রয়োজন। ঢাকার সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের বড় একটি সময় কাটে যানবাহনের এক্সহস্ট ধোঁয়া, রাস্তার ধুলা, ব্রেক ও টায়ারের ক্ষয়জাত কণার মধ্যে। এর সঙ্গে যুক্ত হয় গাড়ির হর্নসহ তীব্র শব্দদূষণ। এসব দূষণের দীর্ঘমেয়াদি প্রভাবে শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদ্‌রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, পরিবহন খাতের দূষণে যানবাহনের ধোঁয়ার পাশাপাশি রাস্তার ধুলা এবং ব্রেক ও টায়ারের ক্ষয়জাত সূক্ষ্ম কণাও থাকে। বিশেষ করে PM2.5 ও PM10-এর মতো ক্ষুদ্র কণা শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে। বায়ুদূষণের সঙ্গে হৃদ্‌রোগ, স্ট্রোক ও ফুসফুসের বিভিন্ন রোগের সম্পর্কের কথা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

ঢাকার ট্রাফিক পুলিশ সদস্যদের নিয়ে প্রকাশিত গবেষণাতেও বায়ুদূষণের এক্সপোজারের সঙ্গে শ্বাসতন্ত্র, হৃদ্‌স্বাস্থ্য ও চোখের সমস্যার সম্ভাব্য সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। তবে গবেষণাগুলোকে সরাসরি রোগের কারণ হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজন রয়েছে বলে গবেষণাসংশ্লিষ্টরা সতর্ক করেছেন।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ফিজিওথেরাপি বিশেষজ্ঞের মতে, দীর্ঘসময় দাঁড়িয়ে থাকার কারণে পায়ের পেশিতে ব্যথা ও ক্লান্তি, পায়ের পাতা ও গোড়ালিতে ব্যথা এবং কোমর ও হাঁটুর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে পায়ের দিকে রক্ত জমে যাওয়ার প্রবণতাও বাড়তে পারে।

এদিকে অতিরিক্ত ডিএমপি কমিশনার ( ট্রাফিক) মো: আনিছুর রহমান বলেন
" ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য পর্যাপ্ত বিশ্রাম, ছুটি, উন্নতমানের ট্রাফিক বক্স ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তার মতে, যেখানে ট্রাফিক বক্স নেই সেখানে নতুন বক্স নির্মাণ এবং বিদ্যমান বক্সে পর্যাপ্ত ওয়াশরুম ও গরমের সময় শীতলীকরণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের জনবল বাড়ানো হলে অতিরিক্ত ডিউটির চাপও কমানো সম্ভব হবে"।

প্রায়ই ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতিদিনের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন বিশেষ কর্মসূচিতে অতিরিক্ত ডিউটি করতে হয়। ঈদ, পহেলা বৈশাখ, বিশ্ব ইজতেমা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি কিংবা কোনো ধরনের অবরোধের সময় তাদের অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হয়। এতে বিশ্রামের সুযোগ কমে যায়।

প্রতিবেদকের সাথে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ সদস্যরাও দীর্ঘসময় দায়িত্ব পালন, অপর্যাপ্ত বিশ্রাম এবং কর্মস্থলে প্রয়োজনীয় সুবিধার ঘাটতির কথা তুলে ধরেছেন। বিশেষ করে নারী ট্রাফিক সদস্যদের জন্য পর্যাপ্ত পৃথক ওয়াশরুম ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকা অপরিহার্য। তাই তাদের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপত্তা সরঞ্জাম, পর্যাপ্ত বিশ্রাম ও ছুটি, উন্নত কর্মপরিবেশ এবং দূষণ থেকে সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এতে একদিকে ট্রাফিক পুলিশের স্বাস্থ্যঝুঁকি কমবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে তাদের কর্মক্ষমতাও ধরে রাখা সম্ভব হবে।

aliul / aliul

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে