ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ১২:৫১
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৮ লাখ টাকা ব্যয়ে ২১টি মোটরসাইকেল কেনা হয়েছে। মশক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থাপনার মতো নাগরিক সেবা আরও দ্রুত ও কার্যকর করতে এসব মোটরসাইকেল ব্যবহার করা হবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান কর্মকর্তা-কর্মচারীদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল দেওয়ার ফলে নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত হবে। বিশেষ করে যেসব সড়ক বা এলাকায় বড় যানবাহন সহজে প্রবেশ করতে পারে না, সেখানে মোটরসাইকেল নিয়ে দ্রুত পৌঁছে প্রয়োজনীয় সেবা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
তিনি বলেন, মোটরসাইকেলপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা ঢাকার বিভিন্ন এলাকায় মশক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ড্রেন ব্যবস্থাপনার কাজ তদারকি ও সেবা প্রদানে দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে ডিএনসিসির মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, মোটরসাইকেল বরাদ্দ নীতিমালা অনুযায়ী ২১ জন কর্মকর্তা-কর্মচারীর অনুকূলে হায়ার পারচেজের ভিত্তিতে মোট ৪৮ লাখ টাকা ব্যয়ে ২১টি মোটরসাইকেল কেনা হয়েছে। এসব মোটরসাইকেল নির্ধারিত কর্মকর্তা-কর্মচারীদের মাঠপর্যায়ের দায়িত্ব পালনে ব্যবহার করা হবে।
বরাদ্দের মধ্যে রাজস্ব বিভাগের সাতজন, স্বাস্থ্য বিভাগের ছয়জন, প্রকৌশল বিভাগের চারজন, সচিব দপ্তরের দুজন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একজন এবং প্রশাসক দপ্তরের একজন কর্মকর্তা-কর্মচারী মোটরসাইকেল পেয়েছেন।
নীতিমালা অনুযায়ী, মোটরসাইকেলপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা ১২০টি কিস্তিতে ঋণের অর্থ পরিশোধ করবেন। কিস্তির সম্পূর্ণ অর্থ পরিশোধের পর মোটরসাইকেলগুলো তাদের নিজ নিজ নামে নেওয়ার সুযোগ থাকবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি