ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালিপাড়ায় চেয়ারম্যানের কক্ষে ডেকে ২ সাংবাদিককে হুমকি


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২১ দুপুর ৪:৩৩

গোপালগঞ্জের কোটালিপাড়ায় একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি ও আমার সংবাদ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি আবুল কালাম মৃধাকে হুমকি দেওয়া হয়েছে।

জানাযায়, একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি ও আমার সংবাদ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি আবুল কালাম মৃধা সোমবার দুপুরে কোটালিপাড়ার ১১নং পিঞ্জুরী ইউনিয়নের কয়েকটি বিশেষ বরাদ্দের মাটির রাস্তা ও অন্যান্য অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্ৰহ শেষে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) বক্তব্য আনতে জান। পিআইও রাশেদুর রহমান ঐ প্রকল্প সংক্রান্ত কোনো প্রকার তথ্য না দিয়ে রুম থেকে বেরিয়ে জান।

পরে প্রতিনিধি আজিজুর রহমান রনি ও আবুল কালাম মৃধাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের কক্ষে ডেকে নিয়ে জান। এসময় চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, রাধাগঞ্জ ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) রাশেদুর রহমান একযোগে হুমকি দিয়ে রিপোর্ট থেকে দূরে থাকতে বলেন।

এ বিষয়ে একাত্তর টেলিভিশনের প্রতিনিধি আজিজুর রহমান রনি ও আমার সংবাদ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি আবুল কালাম মৃধা রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত কোন ব্যবস্থা গ্ৰহন করেনি।

আজিজুর রহমান রনি ও আবুল কালাম মৃধা আমাদের প্রতিনিধিকে জানান ১১নং পিঞ্চুরী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে ইউনিয়ন বাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও মৌখিক অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা ঐ ইউপির প্রকল্প এরিয়া গুলো সরেজমিন পরিদর্শন করি এবং অভিযোগের সত্যতা পাই। ঐ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মাহাম্মদ আব্দুল্লার ভাগ্নে আবু সাইদ শিকদার। আমরা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এর বক্তব্য আনতে গিয়ে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস,পিআইও রাশেদুর রহমান ও সেচ্চাসেবক লীগে নেতা সঞ্জয় এর হুমকি ধামকির শিকার হয়েছি।

প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) রাশেদুর রহমান বলেন, হুমকি তো দূরের কথা আমার সাথে কোন সাংবাদিকের খারাপ কথাও হয়নি। এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন,আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলেন।

এমএসএম / এমএসএম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা