বিশ্বে এক দিনে সাড়ে ৮ হাজারের বেশি মৃত্যু
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৪৬৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮২ জনের মৃত্যু হয় এবং নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ৩ লাখ ৯০ হাজার ৬০২ জন। বুধবার (২০ অক্টোবর) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৪৯ লাখ ২৮ হাজার ৮১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ২৪ হাজার ২৭২ জন। আর বিশ্বব্যাপী করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৪৬০ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় ৯৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার ২০০ জনের। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৫৯ লাখ ৯৬ হাজার ৫০৭ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৪৮ হাজার ৬৫২ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত তিন কোটি ৪১ লাখ ৮ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৬৮৪ জনের।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৬৪ হাজার ৮৭৯ জনের। এর মধ্যে ছয় লাখ তিন হাজার ৯০২ জন মারা গেছেন।
তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।
এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৮৫ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন। অন্যদিকে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।
জামান / জামান
ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প
‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান
ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প
সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান
মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান
ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানকে বলেছে ইরান