আজিমপুর ও হাজারীবাগে রাজউকের অভিযান: নকশাবহির্ভূত অংশ অপসারণ, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ
রাজধানীর আজিমপুর, লালবাগ রোড ও হাজারীবাগের এনায়েতগঞ্জসহ রাজউকের সাবজোন-৫/৩-এর আওতাধীন বিভিন্ন এলাকায় নির্মাণবিধি লঙ্ঘন ও নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা থেকে পরিচালিত এ অভিযানে চারটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে রাজউকের অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত একটি ভবনের অবৈধ অংশ ভেঙে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ভবনে ব্যবহৃত তিনটি অবৈধ বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
রাজউক সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে অথরাইজড অফিসার মো. রকিবুল হাসান, সহকারী অথরাইজড অফিসার মো. ইসমাইল হোসেন, মো. আশিকুর রহমান তালুকদার, প্রধান ইমারত পরিদর্শক মো. সুজন আহমেদ এবং ইমারত পরিদর্শক মো. শাহিন আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশ নেন। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযানকালে আজিমপুরের নিউ পল্টন লাইনের ৭৩/এ নম্বর হোল্ডিংয়ের কাজী মো. আমির হোসেন গং এবং লালবাগ রোডের ২১৬/১ নম্বর হোল্ডিংয়ের এরশাদ চৌধুরী গংয়ের মালিকানাধীন নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। পাশাপাশি লালবাগের ডুরি আঙ্গুল লেনের ২৮ নম্বর হোল্ডিংয়ে গিয়াস উদ্দিনের মালিকানাধীন ও ডায়মন্ড সিটি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুজাত হোসেনের নির্মাণাধীন ভবন এবং হাজারীবাগের এনায়েতগঞ্জ লেনের ৮৪ নম্বর হোল্ডিংয়ে শাকিলা বেগমের জমিতে রিলাক্স লিভিং প্রপার্টিজের নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে এনায়েতগঞ্জের ওই ভবনে অনুমোদিত নকশা ও বিধিবিধানের ব্যত্যয় পাওয়ায় তাৎক্ষণিকভাবে অবৈধ অংশ ভেঙে অপসারণ করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তিনটি মিটার জব্দ করে ডিপিডিসি।
এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, রিলাক্স লিভিং প্রপার্টিজের নির্মাণাধীন ভবনটিতে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের পরিবর্তে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালানো হচ্ছিল, যা ভবনের কাঠামোগত স্থায়িত্ব ও ভবিষ্যৎ নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট জানান, রাজধানীতে কোনোভাবেই অনুমোদনহীন বা নকশাবহির্ভূত ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। নিরাপদ ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে বিধিলঙ্ঘনকারী সকল অবৈধ ভবনের বিরুদ্ধে রাজউকের এ ধরনের কঠোর উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান: ৮ ভবনে ব্যবস্থা, ১২ মিটার জব্দ
জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
আজিমপুর ও হাজারীবাগে রাজউকের অভিযান: নকশাবহির্ভূত অংশ অপসারণ, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি