ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ফারাক্কার পানি বন্ধের হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দুর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-১০-২০২১ দুপুর ১২:২৭

দুর্গাপূজা চলাকালে ও পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। বাংলাদেশে চলমান হিংসা বন্ধ না হলে ফারাক্কার পানি ও পেট্রাপোল সীমানা বন্ধের হুঁশিয়ারি দেন তিনি।

গতকাল মঙ্গলবার বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে মশাল মিছিল করে বিজেপি। আসানসোলের বিএনআর মোড় থেকে এ মিছিল শুরু হয়ে ভগৎ সিং মোড়ে শেষ হয়। সেই মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তেওয়ারিসহ অন্যান্য বিজেপি নেতা।

মিছিল শেষে বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, অবিলম্বে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বর্বরোচিত আক্রমণ বন্ধ না হলে ফরাক্কার জল বা পেট্রাপোল সীমানা… ( পূর্ণ কথা না বলে হুঁশিয়ারি) হুমকি নয়, প্রয়োজনে যতদূর যেতে হয় যাব।

এর আগে বাংলাদেশের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন শুভেন্দু। তাছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিসে ডেপুটি হাইকমিশনারের সঙ্গেও দেখা করেন। সেখানে শুভেন্দু বলেছিলেন, তারা সনাতনের ভোটে জিতেছেন, তাই তারা দায়বদ্ধ। যেমন দলের কাছে দায়বদ্ধ, ঠিক তেমনই হিন্দুদের কাছেও দায়বদ্ধ। যদি বাংলাদেশে হিংসা বন্ধ না হয়, তাহলে হিলি আর পেট্রোপোলে গিয়েও কর্মসূচি পালনের কথা বলেন তিনি। 

এছাড়া শুভেন্দু বাংলাদেশে হিংসা নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন। দেশের বিভিন্ন বিষয় নিয়ে  মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে শোনা যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের হিংসা নিয়ে কেন মন্তব্য করেননি, তা নিয়ে কটাক্ষ করেন তিনি। 

উল্লেখ্য, কুমিল্লায় তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্তকে এরই মধ্যেই শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আসাদুজ্জামান জানান, অভিযুক্ত এক ব্যক্তি বার বার তার অবস্থান পরিবর্তন করছে। এক স্থান থেকে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। তবে দ্রুত ওই অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। 

জামান / জামান

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত