৫ লাখ টাকা জরিমানা
সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান: ৮ ভবনে ব্যবস্থা, ১২ মিটার জব্দ
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর ও গেন্ডারিয়া এলাকায় রাজউকের অনুমোদন ও নির্মাণবিধির ব্যত্যয় রোধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জোন-৭/১-এর আওতাধীন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে নির্মাণাধীন ৮টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ১২টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে এবং একটি ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ভবনের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়।
রাজউক জোন-৭/১-এর অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকারের যৌথ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউকের মোবাইল কোর্ট নোট অনুযায়ী, সূত্রাপুরের ৪৫ এস কে দাস রোডে শওকত গংয়ের নির্মাণাধীন ১০ তলা ভবনে একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভবনটির সম্মুখভাগের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সড়কের ৪৫ সংলগ্ন এলাকায় বিলকিছ বেগম গংয়ের নির্মাণাধীন ৫ তলা ভবনের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণের পাশাপাশি একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। ৩৮/৩ এস কে দাস রোডে আক্কাস চৌকিদারের নির্মাণাধীন ৪ তলা ভবন থেকে দুটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
এ ছাড়া ৮২ এস কে দাস রোডে সোহেল গংয়ের নির্মাণাধীন ভবনের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণের পাশাপাশি তিনটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। সূত্রাপুরের ১০৬-১০৭ কে বি রোডে শাহজাহান গংয়ের ভবন থেকেও একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে।
অভিযানে বিশেষভাবে নজরে আসে গেন্ডারিয়ার ১৪ ও ১৪/১ সতীশ সরকার রোডের রুহুল আমিন গংয়ের নির্মাণাধীন ভবনটি। মোবাইল কোর্ট নোটে উল্লেখ করা হয়, ভবনটির সামনের অংশ ১৪ তলা এবং পেছনের অংশ ১৬ তলা। এর আগে গত ২১ জানুয়ারি একই ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ লাখ টাকা জরিমানা, ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ এবং একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছিল। কিন্তু ব্যত্যয় অপসারণ না করে পুনরায় নির্মাণকাজ শুরু করার অভিযোগে মঙ্গলবার ফের অভিযান চালানো হয়। এ সময় দুটি বৈদ্যুতিক মিটার জব্দ এবং ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়।
এদিকে সূত্রাপুরের ৪, ৫ ও ৬ মালাকারটোলা এলাকার সোহেল গংয়ের নির্মাণাধীন ৭ তলা ভবনেও পুনরায় অভিযান চালানো হয়। গত ১০ আগস্ট ওই ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি নির্মাণ বৈদ্যুতিক মিটার জব্দ ও ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়েছিল। পরে ব্যত্যয় অপসারণ না করে পুনরায় নির্মাণকাজ শুরু করার অভিযোগে মঙ্গলবার ফের অভিযান চালিয়ে আরও একটি নির্মাণ বৈদ্যুতিক মিটার জব্দ এবং ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়।
এ ছাড়া ৪৩ মালাকারটোলায় হিটলার চন্দ্রের নির্মাণাধীন ১ তলা ভবন থেকেও একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
রাজউক সূত্রে জানা যায়, অনুমোদিত নকশার ব্যত্যয়, অনুমোদনবহির্ভূত নির্মাণ এবং নির্দেশনা অমান্য করে পুনরায় নির্মাণকাজ চালানোর মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে কোনো ভবনে একবার ব্যবস্থা নেওয়ার পরও মালিকপক্ষ নির্দেশনা না মেনে পুনরায় নির্মাণকাজ শুরু করলে পরবর্তী অভিযানেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযান সংশ্লিষ্টদের মতে, রাজউক জোন-৭/১-এর আওতাধীন এলাকায় নির্মাণবিধি পরিপালন নিশ্চিত করতে মাঠপর্যায়ে ধারাবাহিক তদারকি জোরদার করা হয়েছে। অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস হোসেনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে ব্যত্যয় চিহ্নিত হওয়ার পর দ্রুত মাঠপর্যায়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও এ অভিযানে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে আগে ব্যবস্থা নেওয়া ভবনগুলোতে নির্দেশনা বাস্তবায়ন হয়েছে কি না, তা পুনরায় পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মাধ্যমে রাজউকের অভিযানকে কার্যকর রাখার চেষ্টা করা হচ্ছে।
রাজউকের কর্মকর্তারা জানান, নগরীতে পরিকল্পিত ও নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে নির্মাণকাজ পরিচালনা করতে হবে। ব্যত্যয় পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান: ৮ ভবনে ব্যবস্থা, ১২ মিটার জব্দ
জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
আজিমপুর ও হাজারীবাগে রাজউকের অভিযান: নকশাবহির্ভূত অংশ অপসারণ, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি