ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৪:৩৮

গাজীপুরের কালীগঞ্জে হামলায় গুলিবিদ্ধ কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ হাসান রানা ও তার বন্ধু সিয়াম আহাম্মেদের দ্রুত সুস্থতা কামনা এবং হামলার বিচারের দাবিতে মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও মিরাজের কর্মী-সমর্থকরা।গত ২ অক্টোবর শুক্রবার কালীগঞ্জের বিভিন্ন সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা হামলার প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।গত ২৭ মে ঈদুল আজহার আগের রাতে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হামলায় মিরাজ ও সিয়াম গুলিবিদ্ধ হন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। রাত আনুমানিক ১০টার দিকে মুনশিপুর সাকিন এলাকায় অবস্থিত বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ নেওয়া হয়। মিরাজের বাম পায়ে বিদ্ধ একটি গুলি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। সিয়ামের শরীরে তিনটি গুলি লাগে বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দুটি গুলি বের হয়ে গেলেও পরে আরেকটি গুলি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়।

দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে দুজনই সুস্থতার পথে রয়েছেন বলে তাদের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।গুলিবিদ্ধ হওয়ার পর মিরাজ ও সিয়ামের শারীরিক অবস্থার খোঁজ নিতে বিভিন্ন পর্যায়ের বিএনপি ও ছাত্রদলের নেতারা হাসপাতালে যান। তাদের মধ্যে ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সহ-সভাপতি এইচ এম আবু জাফর এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহাগ হাসান, সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম সোহাগ, তুরাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল হুদা জাকিরসহ বিভিন্ন ইউনিটের নেতারাও তাদের দেখতে যান।

স্থানীয় নেতাদের মধ্যে কালীগঞ্জ থানা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টার, কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইবরাহীম প্রধান, পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কয়েস, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল ইসলাম রিপন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈকত হাসান ইমরান,কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাধারণ সম্পাদক  হিমেল খানসহ অনেকে হাসপাতালে গিয়ে তাদের খোঁজ নেন।

মিরাজ ও সিয়ামের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাদের কর্মী-সমর্থকরা। তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মী বা সাধারণ মানুষ যেন এ ধরনের হামলার শিকার না হন, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এমএসএম / এমএসএম

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত