ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কুড়ুলগাছি ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী কাফিউদ্দীন টুটুলের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২০-১০-২০২১ রাত ১০:২৫

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে  আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী কাফিউদ্দীন টুটুলের দলীয় নেতাকর্মীদের সাথে অাজ বুধবার বিকাল ৪ টার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্তরে কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু।প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে।কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন জননেত্রী শেখ হাসিনা কাফিউদ্দীন টুটুলকে মনোনয়ন দিয়েছেন।তাকে প্রার্থী করে আমাদের কাছে পাঠিয়েছেন।জননেত্রী শেখ হাসিনার প্রার্থীর বিরুদ্ধে যাওয়া মানে দলের সাথে বেঈমানী করা নেত্রীর সাথে বেঈমানী করা।আ:লীগের কোন কর্মী নেত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখেনা।আমাদের প্রার্থী কে সেটা বিষয় নই, নৌকা প্রতিক নেত্রী কাকে দিয়েছেন সেটা বড় বিষয়।আওয়ামীলীগ বৃহৎ একটি দল এখানে নেতৃত্বের প্রতিযোগীতা থাকবে এটা স্বাভাবিক। কিন্তু আ:লীগের সকল কর্মী দলের সিদ্ধান্তের ব্যাপারে সব সময় এক।তাই আসুন সকলে সকল মান অভিমান ভুলে একসাথে নৌকার পক্ষে ঝাঁপিয়ে পড়ি।বিপুল ভোটে  নৌকার বিজয় নিশ্চিত করি।এসময় উপস্থিত নেতা কর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে পুরো এলাকাকে প্রকম্পিত করে তোলে।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম,কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি আবু সাঈদ হাসান,আ:লীগ নেতা নজীর আহমেদ,তরিকুল ইসলাম।কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগ ১নং ওয়ার্ডের সভাপতি কুদ্দস,সাধারন সম্পাদক লিয়াকত, ২ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি আবু সিদ্দিক,সাধারন সম্পাদক রেজু আহমেদ,৩নং ওয়ার্ড আ:লীগের সভাপতি  আশাবুল,সাধারন সম্পাদক জাহাঙ্গীর,৪ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি সিরাজুল,৫নং ওয়ার্ড আ:লীগ সভাপতি  জলিল,সাধারন সম্পাদক ইনসান, ৬নং ওয়ার্ড আ:লীগের সভাপতি  রিকাব আলী,সাধারন সম্পাদক আশাদুল,৭নং ওয়ার্ড আ:লীগের সভাপতি আশাদুল হক,সাধারন সম্পাদক শফিকুল রহমান,৮ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি আ:রশিদ,সাধারন সম্পাদক জুলফিক্কার,৯ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি  আক্কেল,সাধারন সম্পাদক  নাজমুল সালেহিন,আ:লীগ নেতা সামাদ,: সালাম, ।যুবলীগ নেতা ফয়সাল,দর্শনা পৌর যুবলীগের সদস্য রানা,দামুড়হুদা কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আ:করিম,কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগ নেতা চঞ্চল,কৃষকলীগের সভাপতি আ:করিম।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত আলী।

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ