রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার
রাজধানীর রামপুরা থানাধীন এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনসহ তার ৫ সহযোগীকে ১টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার, ১৪ রাউন্ড গুলি ও ২টি দেশীয় ছুরিসহ গ্রেপ্তার করেছে এসআরবি। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানাধীন লাবনী পয়েন্টের একটি বাসা থেকে বিক্রয়ের জন্য মজুত রাখা ২১৬টি অবৈধ সুইচগিয়ার চাকুসহ এস এম রবীনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। রোববার (৪ অক্টোবর ২০২৬) কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এসআরবি বদ্ধপরিকর।
অভিযানের বিবরণ তুলে ধরে তিনি জানান, গত ১ অক্টোবর দুপুর দেড়টায় রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত চাঁদাবাজ মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিন ওরফে ওমর ফারুক ও তার দুই সহযোগী কামাল উদ্দিন এবং খাইরুল ইসলামকে ১টি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। পিচ্চি আল-আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টায় রামপুরার কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে তার অপর দুই সহযোগী মো. সোহাগ হাওলাদার ওরফে মামুন এবং মো. রিফাত ইসলামকে ২টি লোহার ছুরিসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পিচ্চি আল-আমিনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় কুঞ্জবন এলাকা থেকে তার ঘনিষ্ঠ সহযোগী মো. কাওছার খানকে গ্রেপ্তার করা হয়। কাওছারের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৮টায় খিলগাঁও থানাধীন ভূঁইয়াপাড়ার একটি টিনশেড ঘর থেকে ১টি বিদেশি রিভলবার, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত পিচ্চি আল-আমিন গত ১২ জুন ২০২৬ তারিখ হাতিরঝিল থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল ও গুলশান থানায় বিস্ফোরক দ্রব্য আইন, হত্যা ও অস্ত্র মামলাসহ সর্বমোট ২৭টি মামলা রয়েছে। অপর আসামিদের বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এদিকে পৃথক এক অভিযানে ৩ অক্টোবর রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন লাবনী পয়েন্টের একটি বাসায় অভিযান চালিয়ে ঈগল, চিতা, মাছরাঙা ও কমবোর্ড মডেলের মোট ২১৬টি অবৈধ সুইচগিয়ার চাকুসহ এর মজুতদার ও সরবরাহকারী এস এম রবীনকে গ্রেপ্তার করে এসআরবি-২। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র্যালি অনুষ্ঠিত
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা
রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত
তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক
প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ
রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা