ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নেপাল ও ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ১১:৪৫

ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ড এবং নেপালের অংশ বিশেষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বাড়িঘর ডুবে গেছে কিংবা ভূমিধসে গড়িয়ে পড়া পাথরের আঘাতে গু‍ঁড়িয়ে গেছে।

উত্তরাখন্ডে একই পরিবারের পাঁচ সদস্যসহ প্রায় ৫০ জন এবং নেপালেও প্রায় একই সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দুই দেশেই আরও বহু মানুষ নিখোঁজ রয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ভারতের কেরালা রাজ্যেও প্রাণঘাতী বন্যা দেখা দিয়েছে। সেখানেও আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার উত্তরাখন্ড থেকে আরও ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পার্বত্য রাজ্যটিতে এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। রাজ্যের স্কুল বন্ধ রাখা হয়েছে। আর ধর্মীয় এবং পর্যটন কার্যক্রমও বন্ধ রয়েছে। গঙ্গা উপচে পড়ায় জনপ্রিয় পর্যটন কেন্দ্র রিশিকেশ এবং নৈনিতাল মারাত্মক বন্যা কবলিত হয়েছে।

উত্তরাখন্ডে সাধারণত প্রতি অক্টোবরে ৩০.৫ মিলিমিটার বৃষ্টি হয় কিন্তু এবার এই সপ্তাহের একদিনেই রেকর্ড করা হয়েছে ৩২৮ মিলিমিটার। তবে বৃষ্টিপাত কমে আসছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর।

তবে নেপালের বৃষ্টিপাত শিগগিরই কমছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা নেপালের পূর্বাঞ্চলের পাঞ্চতার জেলা এবং পশ্চিমের ইলাম এবং দোতি জেলা। পশ্চিম নেপালের একটি গ্রামে আটকে পড়া ৬০ জনের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

জামান / জামান

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত