ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ৪-১০-২০২৬ রাত ১১:১

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. (রবিবার) বিকাল ৪:০০ ঘটিকায় ঢাকায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি জিয়া উদ্যানের লেকসাইড রোড থেকে শুরু হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শেরেবাংলা নগর, আগারগাঁওয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি এবং মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও র‍্যালিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম সহ মন্ত্রণালয়, রাজউক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল