ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৪:১৪
রাজধানীর কাফরুল থানা এলাকায় থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
রোববার (৪ অক্টোবর) বিকেলে মিরপুরের আলোক হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে কাফরুল থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। সোমবার (৫ অক্টোবর) তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার নাম কে এম মাহমুদুল হাসান (৪২)। তিনি মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। মাহমুদুল ভাসানটেক থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, স্বজনদের দেওয়া তথ্য মতে মাহমুদুল হাসান তার নিজ বাসায় গলায় ফাঁস দেন। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। পরিবারের সদস্যরা বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত মিরপুরের আলোক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন