ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৪:১৩

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বলাকায় যাওয়া সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তাকর্মীরা তাঁদের জানিয়ে দেন, এ সময় সাংবাদিকদের কার্যালয়ের ভেতরে প্রবেশের অনুমতি নেই। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করা কিংবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করেই ফিরে যেতে হয় তাঁদের।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দেওয়া হয়।’ এ সময় তিনি সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ জানান।
তবে সাংবাদিকদের প্রবেশে এমন নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনাও সাংবাদিকদের দেওয়া হয়নি বলে জানা গেছে।
সাংবাদিকদের অভিযোগ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রম, সিদ্ধান্ত ও বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। এ অবস্থায় কোনো লিখিত নির্দেশনা বা কারণ না জানিয়ে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া অনাকাঙ্ক্ষিত এবং এতে তাঁদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
এ বিষয়ে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মোবাইলে খুদেবার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
সাংবাদিকদের বলাকা কার্যালয়ে প্রবেশে দুই দিনের এই অলিখিত নিষেধাজ্ঞার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট হয়নি।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক