আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রাজপথের আন্দোলন-সংগ্রাম, ধারাবাহিক হামলা-মামলা ও একাধিকবার কারাভোগের মধ্য দিয়ে নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠা শিমুল আহমেদ এখন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বের শীর্ষ আলোচনায় রয়েছেন। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই পরীক্ষিত নেতাকে মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে দেখতে চান সংগঠনের বড় একটি অংশের নেতাকর্মীরা।
রাজনৈতিক সূত্র জানায়, ২০০২ সালে বৃহত্তর উত্তরা থানার দক্ষিণখান ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় হন শিমুল আহমেদ। পরবর্তীতে উত্তরা মডেল থানা ও উত্তরা পশ্চিম থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মিরপুর জোনের টিম প্রধান হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দেন। ২০২৬ সালের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে পরিচালনা কমিটি এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
বিগত সরকারের সময়ে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে বারবার কারাবরণ করতে হয়েছে এই যুবদল নেতাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল থেকে গ্রেপ্তার হয়ে ৫৮ দিন কারাভোগ করেন তিনি। এ ছাড়া ২০১০ সালে রাজনৈতিক মামলায় প্রায় ১৬ মাস এবং ২০২৩ সালের আগস্টে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হয়ে ৫৬ দিন কারা অন্তরীণ ছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি, যা নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অঙ্গনেও সক্রিয় শিমুল আহমেদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত রয়েছেন।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, কঠিন পরিস্থিতিতে নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং রাজপথের আপসহীন ভূমিকার কারণে শিমুল আহমেদের সাংগঠনিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ত্যাগ ও সক্রিয়তার মূল্যায়ন হিসেবে তৃণমূলের প্রত্যাশা—ঢাকা মহানগর উত্তর যুবদলের আগামী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও গতিশীল ও সুসংগঠিত হবে।
এমএসএম / এমএসএম
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র্যালি অনুষ্ঠিত
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা
রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার