ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও সমীকরণ।মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকেই সংগঠনের শীর্ষ নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও সভাপতি পদে বিশেষভাবে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক ও বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. আইয়ুব আলী।
তৃণমূলের একাংশের নেতাকর্মীরা তাকে ঢাকা মহানগর উত্তর যুবদলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে দেখতে চান বলে জানা গেছে। তাদের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে আইয়ুব আলী নতুন নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
দলীয় সূত্রের দাবি, যেকোনো সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন পূর্ণাঙ্গ কিংবা আংশিক কমিটি ঘোষণা করা হতে পারে। নতুন কমিটিতে স্থান পেতে সংগঠনের ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং প্রতিকূল পরিস্থিতিতে সংগঠনের পাশে থাকার ইতিহাস নেতৃত্ব নির্বাচনে গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা। সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতাদেরও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনায় রাখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
"দীর্ঘ রাজনৈতিক পথচলা"
মো. আইয়ুব আলীর রাজনৈতিক পথচলা দীর্ঘদিনের। তার দেওয়া রাজনৈতিক জীবনবৃত্তান্ত অনুযায়ী, তিনি ১৯৯৫ সালে সড়ক গবেষণাগার ইউনিট ছাত্রদল, ১১ নম্বর ওয়ার্ড, মিরপুর থানার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৭ সালে ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০২ সালে তিনি সম্মেলন প্রস্তুতি কমিটি, বাঙলা কলেজ ছাত্রদলের ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০০৩ সালে বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, ২০০৫ সালে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক, ২০১১ সালে সদস্য সচিব এবং ২০১৬ সালে বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ২০২১ সালের ৫ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান আইয়ুব আলী। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি/আহ্বায়ক পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন।
"মামলা-হামলার প্রসঙ্গ"
নিজের রাজনৈতিক জীবনে মামলা ও হামলার প্রসঙ্গে মোঃ আইয়ুব আলী বলেন, মিরপুর, শাহ আলী, দারুসসালাম, রমনা ও বনানী থানায় প্রায় শতাধিক মামলায় তার নাম সংযুক্ত করা হয়েছিল বলে তিনি দাবি করেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক হামলার শিকার হওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, “দলের ভালো সময় ও খারাপ সময়—দুই সময়েই দলের সঙ্গে ছিলাম। নানা মামলা-হামলার শিকার হয়েও কখনো দল থেকে বিচ্ছিন্ন হইনি।রাজনৈতিক কর্মকাণ্ডে আমি সক্রিয় ছিলাম এবং দলের সঙ্গেই থেকেছি।”
"তৃণমূলে আলোচনায়"
তৃণমূলের নেতাকর্মীদের একাংশের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে মোঃ আইয়ুব আলী ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিভিন্ন পর্যায়ে ছাত্রদল ও যুবদলের সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতাকেও তারা সামনে আনছেন।
তাদের মতে, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তবে এসব প্রত্যাশা ও আলোচনা থাকলেও নতুন কমিটিতে কে সভাপতি বা সাধারণ সম্পাদক হচ্ছেন, তা এখনো চূড়ান্ত নয়। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের পরই ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বের বিষয়ে স্পষ্টতা আসবে। বর্তমানে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার