উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
রাজধানীর উত্তরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৮৯৫ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর উত্তরা সেক্টর-৯-এর নাভানা সিএনজি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনের দায়ে মো. মোশারফ (২০) কে দুই মাস, মো. শাহাদাৎ হোসেন (২১) কে এক মাস এবং মো. মাজেদুল ইসলাম হৃদয় (১৯) ও মো. রানা (২৯) কে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানের সময় মোট ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৮৯৫ টাকা জব্দ করা হয়। জব্দ করা গাঁজা ধ্বংস করা হয়েছে এবং মাদক বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত চারজনকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআরবি জানিয়েছে, মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার