ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১০-১০-২০২৬ রাত ৮:১১

রাজধানীর তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ থানাধীন খালপাড় ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
তুরাগ থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের অপরাধসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি সিআইডিএমএস পর্যালোচনা করে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া ও ফুলতলা থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলাগুলোতে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে, দিঘলিয়া থানায় তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দায়ের করা মামলার এফআইআর নম্বর ৩। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারার উল্লেখ রয়েছে।
এ ছাড়া ফুলতলা থানায় ২০২৪ সালের ২৯ আগস্ট দায়ের করা মামলার এফআইআর নম্বর ৮। এ মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ৫ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০২, ৩৭৯, ১০৯, ৩৪ ও ৩৪১ ধারার উল্লেখ রয়েছে।
তুরাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Aminur / Aminur

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার