ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ হারালো ২ বন্ধু


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২১ বিকাল ৫:৫১
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে ঘুরতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির চাপায় ২ বন্ধু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার ( ২১ অক্টোবর) বিকেল তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জেলার কালিহাতী উপজেলার পাথাইলকান্দি ২নং ব্রীজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে৷
 
নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা পৌর সভার কুড়িঘড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে রোমান প্রবাসী সোহেল রানা (২৩) ও হায়াতপুর গ্রামের হেলাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
 
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়,  সোহেল ও রফিকুল দুই বন্ধু মিলে এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে বঙ্গবন্ধু সেতুতে ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথিমধ্যে  ২ নং ব্রীজের কাছে পৌঁছালে পিছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। 
 
এ সময় ঘটনাস্থলেই রফিকুলের মর্মান্তিক মৃত্যু হয় এবং মুমূর্ষু অবস্থায় সোহেল কে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় সেতু পূর্ব থানার টহলরত পুলিশ সদস্যরা টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান- সোহেলের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে এবং রফিকুলের মরদেহ রাখা হয়েছে। আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি। তবে, অভিযোগ না পেলে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার