রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রাজধানীর পূর্ব বাড্ডা এলাকায় পাঁচ কাঠা জমি দখল, মিথ্যা মামলা, চাঁদাবাজি এবং একের পর এক হামলার প্রতিবাদ ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ রোববার (১১ অক্টোবর, ২০২৬) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. হাবিবুর রহমান মিন্টু ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার এই অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবিবুর রহমান মিন্টু জানান, পূর্ব বাড্ডা, বোইঠাখালী, আলিফ নগর এলাকায় জীবনের সর্বস্ব সম্বল ও কষ্টার্জিত উপার্জনে কেনা তাঁদের পাঁচ কাঠা জায়গা জবরদখল করে রেখেছে পূর্ব বাড্ডা এলাকার বিএনপি নামধারী নেতা ও ভূমিদস্যু মো. শাহিন ও তার সন্ত্রাসী বাহিনী। বর্তমানে শাহিন ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারটিকে এলাকাছাড়া করা সহ প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে।
ভুক্তভোগী মিন্টু অভিযোগ করে বলেন, "গত ০৭/১০/২০২৬ তারিখে সন্ত্রাসী শাহিন ও তার গুন্ডাবাহিনী নিয়ে আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ চালায়। এতে আমরা রক্তাক্ত জখম হই। রক্তাক্ত অবস্থায় বাড্ডা থানায় মামলা দায়ের করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মামলা গ্রহণে অস্বীকৃতি জানান এবং বলেন যে শাহিন ভাইয়ের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না। পুলিশের এমন ভূমিকায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগেও শাহিন বাহিনীর বিরুদ্ধে বাড্ডা থানায় গত ১৪/৮/২৬ ও ০৩/১০/২৬ তারিখে দুটি সাধারণ ডায়েরি (জিডি) এবং ২৯/৮/২৬ ও ২৩/৯/২৬ তারিখে দুটি লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। ব্যানারে উল্লেখিত তথ্য অনুযায়ী, অভিযুক্তদের তালিকায় শাহিন ছাড়াও রয়েছে রুবেল, দুলাল, রাসেল, ঈমান আলীসহ বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার তাঁদের কেনা জমি ফেরত পাওয়া এবং পরিবারের নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও বাড্ডা থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে সন্ত্রাসী শাহিনসহ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
aliul / aliul
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা