নগরকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী যাচাই বাছাই সম্পন্ন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৪ জন ও সাধারণ সদস্য পদে মোট ১৮৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়।
এসময় রিটার্নিং অফিসার মোঃ লিটন মিয়া, শেখ তানভীর আখতার ও তাপস শাঁখারীর রিটার্নিং কার্যালয় থেকে প্রার্থীদের বাছাইকৃত তালিকা প্রকাশ করা হয়।
যাচাই বাছাই শেষে কর্মকর্তারা বলেন, নির্বাচন যেন সংঘর্ষে রূপ না নেয় সেদিকে খেয়াল রাখতে প্রার্থীদের আহ্বান জানান। এবং আচরণবিধি না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এসময় উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা খান সহ সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied