ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ক্যান্সার আক্রান্ত আঁখির পাশে সহযোগিতার হাত বাড়ালেন মাওলানা আব্দুল ওয়াহ্হাব (বড় হুজুর) ফাউন্ডেশন।

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৩:৩২

ক্যান্সারে আক্রান্ত ২৫ বছর বয়সী আঁখি আক্তারের চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মাওলানা আব্দুল ওয়াহ্হাব (বড় হুজুর) ফাউন্ডেশন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আখির অসুস্থতার খবর এবং তাঁর দুই শিশুসন্তানের অসহায়ত্বের বিষয়টি নজরে আসার পর পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মো. আলহাজ্ব আমির হামজা ভূঁইয়া।

জানা যায়, ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য আখির দুই সন্তানকে মসজিদের সামনে মানুষের কাছে সাহায্য চাইতে দেখা যায়। তাদের এই অসহায় দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকের হৃদয় নাড়া দেয়। দুই শিশুর আকুতি—তারা খেলনা কিংবা নতুন পোশাক চায় না, চায় শুধু তাদের মায়ের সুস্থতা।

আখি আক্তারের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরে। মাত্র ২৫ বছর বয়সেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন তিনি। তাঁর দুই সন্তান—ছয় বছর বয়সী আরাফ ইসলাম আয়ান ও ছোট্ট আইজান। মাকে ঘিরেই ছিল তাদের ছোট্ট পৃথিবী। কিন্তু মায়ের অসুস্থতা সেই পৃথিবীকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে আখির শরীরে প্রথমে ব্রেস্ট টিউমার ধরা পড়ে। পরবর্তী সময়ে সেটি ক্যান্সারে রূপ নেয়। এরপর শুরু হয় চিকিৎসার দীর্ঘ ও ব্যয়বহুল সংগ্রাম।

স্ত্রীকে সুস্থ করে তুলতে স্বামী জসিম উদ্দিন রতন নিজের সঞ্চয় ও সম্পদ ব্যয় করেছেন। অন্যদিকে, মেয়ের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন আখির বাবাও। পরিবারের সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করলেও চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

পরিবারের দাবি, সংসার চালানোর জন্য থাকা ছোট্ট হোটেলটিই এখন তাঁদের শেষ অবলম্বন। দেশে চিকিৎসা চালানোর পর উন্নত চিকিৎসার আশায় আখিকে ভারতে নেওয়া হয়। কিন্তু অর্থসংকটের কারণে সেখানেও চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আখির চিকিৎসার জন্য এখনো আট থেকে নয়টি কেমোথেরাপি প্রয়োজন। পুরো চিকিৎসা চালিয়ে যেতে আনুমানিক ৭০ থেকে ৮০ লাখ টাকা প্রয়োজন বলে জানানো হয়েছে। এর মধ্যে কেমোথেরাপির জন্যই প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন।

এমন পরিস্থিতিতে আখির পরিবারের পাশে দাঁড়িয়েছে মাওলানা আব্দুল ওয়াহ্হাব (বড় হুজুর) ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলহাজ্ব আমির হামজা ভূঁইয়া মানবিক দায়িত্ববোধ থেকে পরিবারটিকে সহযোগিতা করেছেন। তাঁর এই উদ্যোগ অসুস্থ আখি ও তাঁর পরিবারের জন্য কিছুটা হলেও আশার আলো হয়ে উঠেছে।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে আবারও উঠে এসেছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব। একটি পরিবারের দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা যেমন তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে, তেমনি নতুন করে বেঁচে থাকার আশাও জাগাতে পারে।

আখি বাঁচতে চান তাঁর দুই সন্তানের জন্য। তিনি আবারও সন্তানদের কাছে ফিরতে চান, তাদের বুকে জড়িয়ে ধরতে চান, শুনতে চান সেই পরিচিত ডাক—‘মা’।

কিন্তু সেই স্বপ্ন পূরণে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা এবং মানুষের সম্মিলিত সহযোগিতা।

আখির পরিবারের আবেদন, সামর্থ্য অনুযায়ী সবাই যেন তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনাদের সামান্য সহায়তাও এই কঠিন সময়ে পরিবারটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মানবিকতার এই সময়ে আখির পাশে দাঁড়ানো মানে শুধু একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো নয়; বরং মায়ের স্নেহ ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা দুটি শিশুর মুখে হাসি ফোটানোর আশাকে বাঁচিয়ে রাখা।

aliul / aliul

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান