রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
রাজধানীর পুরান ঢাকার মোঘলটুলা, নামা শ্যামপুর, মোহাম্মদবাগ ও কদমতলী এলাকায় অনুমোদনবিহীন ভবন নির্মাণ এবং নকশার ব্যত্যয় রোধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ৯টি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ৮টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ভবনের ব্যত্যয়কৃত অংশ ভেঙে অপসারণ এবং নির্মাণকাজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
রাজউকের জোন-৭/১-এর আওতাধীন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। তাঁর সঙ্গে ছিলেন জোন-৭/১-এর অথরাইজড অফিসার মো. ইলিয়াস। এ সময় সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, মোঘলটুলার ধোপা গলিতে ৩৯ নম্বর ঠিকানায় মো. সাজ্জাদ হোসেন গংয়ের মালিকানাধীন অনুমোদনবিহীন সাততলা নির্মাণাধীন ভবনের সব ধরনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। রাজউকের অনুমোদন ছাড়া নির্মাণকাজ করবেন না—এ মর্মে মালিকপক্ষের কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
নামা শ্যামপুরের শনির আখড়া জিয়া সরণি ব্রিজসংলগ্ন এলাকায় মো. উজ্জল গংয়ের তিনতলা নির্মাণাধীন ভবনের নকশাবহির্ভূত বর্ধিত সিঁড়ি ভেঙে অপসারণ করা হয়। একই সঙ্গে অনুমোদিত নকশা ছাড়া নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
নামা শ্যামপুর রোডে মো. ফিরোজ আলম বাবু গংয়ের মালিকানাধীন একটি ভবনের ফাউন্ডেশনের কাজ চলমান থাকায় একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। পশ্চিম মোহাম্মদবাগে মো. মনজু ঢালীর ছয়তলা নির্মাণাধীন ভবনের নিচতলায় পার্কিংয়ের জায়গায় নির্মিত দোকানের একাংশ ভেঙে অপসারণ করা হয়। এ ভবন থেকে একটি বৈদ্যুতিক মিটারও জব্দ করা হয়েছে।
একই এলাকার পশ্চিম মোহাম্মদবাগ চৌরাস্তায় মো. আল-আমিনের মালিকানাধীন একতলা নির্মাণাধীন ভবন থেকে দুটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এ ছাড়া পশ্চিম মোহাম্মদবাগে মো. আওলাদের মালিকানাধীন দশতলা নির্মাণাধীন ভবনের সম্মুখভাগের নকশাবহির্ভূত ক্যান্টিলিভারের একাংশ ভেঙে অপসারণ করা হয় এবং একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
অন্যদিকে, পূর্ব কদমতলীতে মো. মনতাজ উদ্দিনের আটতলা, মো. কুদ্দুসের ছয়তলা এবং মো. ওবায়দুল গংয়ের দুইতলা নির্মাণাধীন ভবন থেকে একটি করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এসব ভবনের মালিকপক্ষকে রাজউকের অনুমোদিত নকশা ছাড়া নির্মাণকাজ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজউক সূত্রে জানা গেছে, ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও বিধিবিধান অনুসরণ নিশ্চিত করা এবং ব্যত্যয় রোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট ভবনমালিকদের অনুমোদিত নকশা অনুসরণ করে নির্মাণকাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ