ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ৪:২৮

দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও (বেতনবিহীন) শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স—একযোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে এমপিওভুক্তির একদফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছে ‘বাংলাদেশ নন-এমপিও (বেতন বিহীন) শিক্ষক কর্মচারী পরিষদ’।  

মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) বিকাল ৩ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  
​সংবাদ সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নন-এমপিও (বেতন বিহীন) শিক্ষক কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোসা: শামিমা জামান পান্না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম।  

​প্রধান অতিথির বক্তব্য:

​সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের হাজার হাজার শিক্ষক-কর্মচারী বহু বছর ধরে কোনো বেতন-ভাতা ছাড়া শিক্ষা সেবা দিয়ে যাচ্ছেন। তাদের ন্যায়সংগত দাবি মেনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্ত করা অত্যন্ত জরুরি। শিক্ষক সমাজকে অবহেলায় রেখে উন্নত জাতি গঠন সম্ভব নয়।”  

বিশেষ অতিথির বক্তব্য:

​সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসই মোহাম্মাদীয়া আরাবিয়া, সবুজবাগ-ঢাকা এর অধ্যক্ষ অধ্যক্ষ মাও. মাঈনুদ্দিন সিরাজী।
তিনি বলেন, “একই জাতীয় কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পাঠদান করানো সত্ত্বেও নন-এমপিও শিক্ষকরা চরম বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করে শিক্ষকদের মানবিক মর্যাদা ও জীবনযাত্রার মান নিশ্চিত করতে অনতিবিলম্বে গেজেট প্রকাশ করতে হবে।”  
​এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ নন-এমপিও শিক্ষক কর্মচারী পরিষদের যুগ্ম আহ্বায়ক আফশুল মান্নানসহ দেশের বিভিন্ন স্তর থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

আলোচকের বক্তব্য ও মূল দাবি:

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করে পরিষদের সদস্য সচিব ও আলোচক অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম বলেন, “সরকারের অনুমতি ও স্বীকৃতি নিয়ে গড়ে ওঠা সকল স্তরের প্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজার শিক্ষক-কর্মচারী দীর্ঘ ২০ বছর ধরে বিনামূল্যে পাঠদান করে আসছেন। আমাদের অনেক সহকর্মী আজ বিনাচিকিৎসায় মারা যাচ্ছেন, সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সংবিধানের ১৫ ও ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র নাগরিকদের মৌলিক চাহিদা ও সমতা নিশ্চিত করতে বাধ্য হলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত।”  
​তিনি আরও জানান, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষক সমাজের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

 ​জরুরি ২ দফা দাবি:

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে অতি দ্রুত বাস্তবায়নের জন্য দুই দফা দাবি পেশ করা হয়:
১. খুব দ্রুত স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে গেজেট প্রকাশ করতে হবে।
২. এমপিওভুক্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ভাতা প্রদান করতে হবে।  
​সংবাদ সম্মেলনের শেষে নেতৃবৃন্দ সামাজিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে।”

aliul / aliul

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন