ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ২:১৩

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বর মাসেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা। একই সঙ্গে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন থানাটির অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান পিপিএম (সেবা)।

থানা সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে মিরপুর মডেল থানার আওতাধীন এলাকায় চুরি, ছিনতাই রোধ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার এবং সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মূল্যায়নে এই গৌরব অর্জন করেন তারা।

যোগদানের পর থেকেই ওসি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে মিরপুর মডেল থানা এলাকায় অপরাধ দমনে দৃশ্যমান পরিবর্তন এসেছে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে সর্বস্তরের মানুষের মাঝে আস্থা ফিরে এসেছে।

শ্রেষ্ঠত্ব অর্জনের পর প্রতিক্রিয়ায় ওসি হাফিজুর রহমান বলেন, ‘এই অর্জন একা আমার নয়, মিরপুর মডেল থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং এলাকার জনগণের সহযোগিতার ফল। আগামীতেও মিরপুরবাসীকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ উপহার দিতে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।’

স্থানীয় সচেতন মহল ও বিশিষ্টজনেরাও এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি