কামারগাঁ ইউপির উন্নয়নের রূপকার চেয়ারম্যান মোসলেম প্রামানিক
রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়ন(ইউপি)’র সার্বিক উন্নয়নের রূপকার বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন প্রামানিক বলে মনে করছেন ইউপির ভোটাররা। কারন তিনি টানা দু’বারের পরিষদ চেয়ারম্যান ছিল বলেই তার হাত ধরে ইউনিয়নের যাবতীয় উন্নয়ন কাজ হয়েছে বলে মনে করেন তৃণমূল সাধারণ ভোটারসহ দল মত নির্বিশেষে সকলেই।
তিনি ২০১১সালে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সার্বক্ষণিক দলীয় নেতাকর্মী থেকে শুরু করে ভোটারদের মাঝেই আছেন তিনি। কিন্তু এবার নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনায়ন তুলে নির্বাচন করছেন আওয়ামী লীগের এই জনপ্রিয় নেতা বর্তমান চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক।
ভোটারেরা জানান, চেয়ারম্যান মোসলেমের হাত ধরেই কামারগাঁ ইউনিয়নের অসংখ্য রাস্তা নির্মাণ সংস্কার, প্রটেকশন ওয়াল, কালভার্ট, বিশুদ্ধ পানির জন্য মটার স্থাপন করে পানি সাপ্লাই দেওয়া, মসজিদ, ঈদগাহ সংস্কার, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণসহ ইউপি এলাকাকে ১০০% স্যানেটিশন এবং কোন অনিয়ম ছাড়াই এসব উন্নয়নের জন্য জেলার মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যানের স্বর্ণ পদক অর্জন করেন চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক। যার কারনেই তৃণমূল ও সাধারন ভোটারদের দাবির প্রেক্ষিতেই নির্বাচনে দল মনোনয়ন না দিলেও তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট করছেন।
চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক জানান, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ আছে। ভোট করার কোনই ইচ্ছে ছিলনা,কিন্তু ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের চাপেই অংশ নিতে হয়েছে। তবে সুষ্ঠ ভোট হলে এবং ভোট কেন্দ্রে গিয়ে ভোটারেরা যদি ভোট দিতে পারেন তাহলে অবশ্যই আমি বিজয়ী হব ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied